রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

আর প্রতীকী নয়, রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে: ছাত্রদল

রিপোর্টারের নাম : / ২৫ জন দেখেছেন
আপডেট : August 4, 2022

পুলিশের গুলিতে নিহত ভোলা ছাত্রদলের সভাপতি নুরে আলমের জানাজা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বলেন, ব্যাথিত মন নিয়ে বেশি কিছু বলার নাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্দেশে শান্তিপূর্ণ এবং শৃঙ্খল কর্মসূচি পালন করেছে ছাত্রদল। আর যদি কোনো সহযোদ্ধা অন্যায়ভাবে গুলিবিদ্ধ এবং হত্যার শিকার হন তাহলে আর প্রতীকী কর্মসূচি নয়-রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ বলেন, সংগঠনের সভাপতি হিসেবে ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমের প্রতি কারো যদি কোনো কষ্ট থেকে থাকে তাকে ক্ষমা করে দেবেন। তাঁর হত্যার বিচার এই বাংলার মাটিতে হবেই।

এর আগে ৩১ জুলাই সারাদেশে লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের গুলিতে আহত হন নুরে আলম। পরে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৩ আগস্ট) মৃত্যুবরণ করেন।


অন্যান্য সংবাদ