বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
টানা বৃষ্টির আভাস, জেঁকে বসতে পারে শীত তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে: প্রধানমন্ত্রী নাশকতা রোধে দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের ইতিহাসে নতুন অধ্যায়, স্পিকার পদে মনোনয়ন পেলেন হাকিম ফুটবলকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী মাতা ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন, আবারও পিছিয়ে গেল ব্রাজিল ইনফান্তিনোকে সরাতে দিয়ালোর পাশে জার্মানি আইসিসির নিয়ম ভাঙায় ভারতের শাস্তি গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ দেশের বাজারে আবারও স্বর্ণের দামে পতন বিএনপির বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের উদ্যোগ, দলে ফিরছেন ৭০ নেতা দেশের ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন যেকোনো উপায়ে ইরান যুদ্ধ শেষ করব, চীন-রাশিয়ার সহায়তা লাগবে না: ট্রাম্প গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর সামরিক অভিযান শুরু জননিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার ঘোষণা এনসিপির

সৌদি ও আমিরাতের কাছে ৫০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

রিপোর্টারের নাম : / ৪৩ জন দেখেছেন
আপডেট : August 3, 2022

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কাছে ৫০০ কোটি ডলারের বেশি মূল্যের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর মঙ্গলবার এ ঘোষণা দিয়েছে।

সৌদি আরবে দুই দেশের নেতার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠকের দুই সপ্তাহের মাথায় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিক্রির এ ঘোষণা দেওয়া হলো। খবর সিএনএন ও এএফপির।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলছে, সৌদি আরব তাদের কাছ থেকে ৩০০ প্যাট্রিয়ট এমআইএম-১০৪ই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনবে। এ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হামলার চেষ্টাকারী বিমানসহ দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা যাবে।

যুক্তরাষ্ট্র থেকে ক্ষেপণাস্ত্র, এগুলোর পরিচালনায় ব্যবহৃত যন্ত্রপাতি, প্রশিক্ষণ এবং খুচরা যন্ত্রাংশ কেনা বাবদ ৩০৫ কোটি ডলার (৩ দশমিক ৫ বিলিয়ন) খরচ করবে সৌদি আরব।

অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতের কাছে ২২৫ কোটি ডলার (২ দশমিক ২২৫ বিলিয়ন) মূল্যের টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স (থাড) ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিক্রি করবে যুক্তরাষ্ট্র।

সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে সম্প্রতি হুতি বিদ্রোহীরা রকেট হামলা চালিয়েছিল। তবে দেশটিতে মার্কিন সেনাবাহিনী পরিচালিত প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এটি প্রতিহত করা হয়।


অন্যান্য সংবাদ