রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারালো ভারত

রিপোর্টারের নাম : / ২৪ জন দেখেছেন
আপডেট : August 3, 2022

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে জয়ে ফিরল ভারত। তৃতীয় ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিল সাত উইকেটে। সিরিজে এগিয়ে গেল ২-১ ব্যবধানে। প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ পাঁচ উইকেট হারিয়ে ১৬৪ রান করে। জবাবে সূর্যকুমার যাদবের দাপুটে অর্ধশতরানে ভর করে জেতে ভারত।

ওয়ার্নার পার্কে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। কাইল মায়ার্সের হাফ সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে ১৬৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায়।

মায়ার্স ৫০ বলে ৮ বাউন্ডারি আর ৪ ছক্কায় খেলেন ৭৩ রানের ইনিংস। এছাড়া ব্রেন্ডন কিং ২০ বলে ২০, নিকোলাস পুরান ২৩ বলে ২২, রভম্যান পাওয়েল ১৪ বলে ২৩ আর সিমরন হেটমায়ার ১২ বলে করেন ২০ রান।

জবাবে রোহিত শর্মা আহত হয়ে (৫ বলে ১১) ফিরলেও আরেক ওপেনার সূর্যকুমারের ব্যাটে সহজ জয়ের ভিত পেয়ে যায় ভারত। সূর্যকুমার ৪৪ বলে ৮ চার আর ৪ ছক্কায় খেলেন ৭৬ রানের ইনিংস। রিশাভ পান্ত ২৬ বলে অপরাজিত ৩৩ আর দীপক হুদা ৭ বলে ১০ করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।


অন্যান্য সংবাদ