রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ম্যানসিটিকে পাত্তাই দিল না লিভারপুল

রিপোর্টারের নাম : / ১৯ জন দেখেছেন
আপডেট : July 31, 2022

প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে ৩-১ ব্যবধানে হারিয়ে কমিউনিটি শিল্ড জিতে নিয়েছে এফএ কাপ চ্যাম্পিয়ন লিভারপুল।

শনিবার (৩০ জুলাই) কমিউনিটি শিল্ডে দুই দলের লড়াই ছিল সমানে সমান। তবে ম্যাচের ২১ মিনিটে ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার আর্নল্ডের গোলে বদলে যায় ম্যাচের চিত্র। তার প্রথম গোলেই এগিয়ে যায় লিভারপুল।

দ্বিতীয়ার্ধে খেলা কিছুটা জমে উঠেছিল জুলিয়ান আলভারেসের গোলে। ম্যাচের ৭০ মিনিটের তার গোলেই সমতাও্য ফেরেন ম্যানসিটি। তবে গোল বাঁচাতে গিয়ে ৮০ মিনিটের মাথায় হাতে বল লেগে হলুদ কার্ড দেখেন রুবেন দিয়াস। সফল স্পট কিকে লিভারপুলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন মোহামেদ সালাহ।

শেষ মুহূর্তে এসে গোলের ব্যাবধান কমান দারউইন নুনেস। শেষ সময়ে তার গোলেই ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।

প্রিমিয়ার লিগের গত মৌসুমে শেষ পর্যন্ত সিটির সঙ্গে শিরোপার লড়াই চালিয়ে যায় লিভারপুল। শেষ পর্যন্ত মাত্র ১ পয়েন্টে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হয় পেপ গার্দিওলার শিষ্যরা। তবে ইয়ুর্গেন ক্লপের দল যেন আজ সেই হারের মধুর প্রতিশোধ নিয়ে ছাড়ল।


অন্যান্য সংবাদ