রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

হীরক রাজার দেশের মতো দড়ি টান দিয়ে সরকার পতন করা হবে: ফখরুল

রিপোর্টারের নাম : / ২১ জন দেখেছেন
আপডেট : July 30, 2022

সরকার পতনের এক দফা দাবিতে আগামীতে জনগণকে রাজপথে থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৩০ জুলাই) রাজধানীর প্রেসক্লাবের সামনে সমাবেশে তিনি এ আহ্বান জানান।

লোডশেডিংয়ের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এ সমাবেশ হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মির্জা ফখরুল। এসময় হীরক রাজার দেশের মতো দড়ি টান দিয়ে সরকার পতন করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, সরকারের চুরি, দুর্নীতি ও রাহাজানির কারণে দেশের অর্থনীতির আজ এ অবস্থা। সরকার গঠন করতে পারলে জনগণের সব সমস্যা সমাধান করব।

মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন, সঠিক পথে হওয়া কোনো সমাবেশে বাধা দেয়া হবে না। অথচ আমাদের নেতাকর্মীদের আটক করছে আইনশৃংখলা বাহিনী।

তিনি বলেন, সড়ক ব্যবস্থাকে নৈরাজ্যের দিকে ঠেলে দিয়েছেন পরিবহন ও সেতুমন্ত্রী। তাই এ সরকারের পতন ছাড়া দেশের মানুষ মুক্তি পাবে না। এজন্য আমরা এক দফা দাবি দিয়েছি। হীরক রাজার দেশের মতো দড়ি টান দিয়ে সরকার পতন করা হবে।

সকাল সাড়ে ৯টার দিকে এ সমাবেশ শুরু হয়। এর আগে রাজধানীর বিভিন্ন স্থান থেকে ছোট ছোট মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকেন বিএনপি নেতাকর্মীরা।

সমাবেশ ঘিরে প্রেসক্লাবের আশেপাশের এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। আর সঞ্চালনা করেন দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনু।

এর আগে গতকাল শুক্রবার (২৯ জুলাই) ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে প্রেসক্লাবের সামনে সমাবেশ হয়। বিদ্যুৎ ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে এ সমাবেশ হয়।


অন্যান্য সংবাদ