রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

মুশফিক-মাহমুদউল্লাহর বিশ্রাম নিয়ে মুখ খুললেন রাজ্জাক

রিপোর্টারের নাম : / ১৯ জন দেখেছেন
আপডেট : July 29, 2022

মুশফিক-মাহমুদউল্লাহর বিশ্রাম নিয়ে বেশকিছুদিন ধরেই চলছে নানা আলোচনা-সমালোচনা। ক্রীড়া প্রেমিদের কেউ বলছে তাদের ক্যারিয়ার শেষ করে দেয়ার জন্য ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্ত। আবার কেউ বলছে বিসিবি চায় না সিনিয়র ক্রিকেটাররা দলে থাকুক, তাই বিশ্রামের কথা বলে তাদেরকে বাদ দেয়া হয়েছে।

তবে দেশ ছাড়ার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, আসলেই মুশফিক-মাহমুদউল্লাহকে বিশ্রাম দেয়া হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে সিনিয়রদের বিশ্রাম প্রসঙ্গে একটা ধোঁয়াশা থেকেই গেছে। এ প্রসঙ্গে তাই বৃহস্পতিবার (২৮ জুলাই) বাংলাদেশ ‘এ’ দলের সংবাদ সম্মেলনে কথা বলেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, বাংলাদেশের টি-টোয়েন্টিতে দিনকাল খুবই খারাপ যাচ্ছে। আর এই সিরিজে তুলনামূলক প্রতিপক্ষ হিসেবে জিম্বাবুয়ে তেমন একটা শক্ত না। তাই তাদের বিপক্ষে সিনিয়রদের কজনকে বিশ্রাম দিয়ে তরুণদের পারফরমেন্স যাচাইয়ের চেষ্টা চলছে।

রাজ্জাক বলেন, আমরা মাঠে তরুণদের পারফর্ম দেখার সুযোগ পাই না। একটা নতুন ক্রিকেটারকে তো আর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজে নামিয়ে দিতে পারব না। তাই এখানে সুযোগ নেয়া হয়েছে।


অন্যান্য সংবাদ