রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

জমকালো আয়োজনে পর্দা উঠলো কমনওয়েলথ গেমসের

রিপোর্টারের নাম : / ১৯ জন দেখেছেন
আপডেট : July 29, 2022

জমকালো আয়োজনে পর্দা উঠলো ২২তম কমনওয়েলথ গেমসের। ‘গেমস ফর এভরিওয়ান (সবার জন্য খেলা)’ এই স্লোগানকে সামনে রেখে ইংল্যান্ডের বার্মিংহামের আলেকজান্ডার স্টেডিয়ামে স্থানীয় সময় রাত ৮টায় শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। আড়াই ঘন্টার উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন প্রায় ৩০ হাজার দর্শক।

এবার ৭২ দেশের প্রায় ৫ হাজার ৫৪ জন ক্রীড়াবিদ ১১ দিন ধরে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৯ ডিসিপ্লিনে ২৮০টি স্বর্ণপদকের জন্য।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পতাকা বহন করেন এসএ গেমসে স্বর্ণ জয়ী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। গেমসে বাংলাদেশ অংশ নেবে ৭ ডিসিপ্লিনে। এর মধ্যে ৫ ডিসিপ্লিনের খেলোয়াড়-কর্মকর্তারা গেমসে অংশ নিতে বার্মিংহামে পৌঁছেছেন। শুক্রবার মাঠের লড়াইয়ের প্রথম দিনে বাংলাদেশ নামছে চার ডিসিপ্লিনে।

শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টায় জিমন্যাস্টিকসে পুরুষদের দলীয় এবং একক বাছাই পর্বের খেলা শুরু হবে বার্মিংহাম অ্যারেনায়। জিমন্যাস্টিকসে বাংলাদেশের খেলবেন শিশির আহমেদ, আবু সাইদ রাফি ও নিউজিল্যান্ড প্রবাসী আলি কাদের হক।

একই সময়ে পুরুষ টেবিল টেনিস দলের বাছাই পর্বও শুরু হবে। একই দিনে হবে বাছাই পর্বের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপ। বাংলাদেশ টেবিল টেনিস দলে খেলোয়াড়রা হলেন- রামহিম লিয়ন বুম, মুহতাসিন আহমেদ হৃদয়, রিফাত মাহমুদ সাব্বির ও মুফরাদুল খায়ের হামজা।

স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা থেকে স্যান্ডওয়েল অ্যাকুয়াটিকস সেন্টারে শুরু হয়ে যাবে সাঁতারের বাছাইপর্ব। বাংলাদেশের পুরুষ সাঁতারু মাহমুদ-উন নবী নাহিদ অংশ নিচ্ছেন ৫০ মিটার বাটারফ্লাই ইভেন্টে। নারী সাঁতারু মরিয়ম আক্তার অংশ নিচ্ছেন ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে। দুজনেরই হিট সাড়ে ১০টা থেকে সাড়ে ১২ টার মধ্যে।

খেলা শুরুর দিনেই রিং-এ নামবেন বাংলাদেশের তিন বক্সার। হোসেন আলী অংশ নেবেন ওয়েল্টারওয়েইট ওজন শ্রেণিতে, সুরো কৃষ্ণ চাকমা অংশ নেবেন লাইট ওয়েল্টারওয়েইট ওজন শ্রেণিতে, সেলিম হোসেন অংশ নেবেন ফেদারওয়েইট ওজন শ্রেণিতে। তিনজনেরই খেলা শুরু হবে ‘রাউন্ড অব থার্টি টু’ দিয়ে।


অন্যান্য সংবাদ