রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ওয়ানডে ক্রিকেটে কোনো পরিবর্তন আসছে না

রিপোর্টারের নাম : / ১৮ জন দেখেছেন
আপডেট : July 28, 2022

ইংল্যান্ডের বিশ্বকাপজীয় তারকা বেন স্টোকস কিছু দিন আগে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। মূলত তিন ফরম্যাটের চাপে তিনি ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানান। এরপরই আলোচনায় ক্রিকেটের ঠাসা সূচি। সবেক অনেক তারকা ক্রিকেটার ০ ওভারের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে আইসিসি কোনো ধরনের সংশয়ে নেই।

ওয়ানডে ক্রিকেটকে বাদ দেয়ার কিংবা ব্যাপ্তি কমানোর যে দাবি উঠেছে, তারই প্রেক্ষিতে এক বিবৃতিতে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, তাদের মধ্যে কোনো উদ্বেগ কাজ করছে না। ভারসাম্য রক্ষা করে তিন ফরম্যাটই চালু রাখার আহ্বান তাদের।

বুধবার (২৭ জুলাই) আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা জিওফ অ্যালারডাইস বলেছেন, ‘প্রতিটি দলের ভবিষ্যৎ সূচিতে পর্যাপ্ত পরিমাণ ওয়ানডে ম্যাচ রয়েছে। পরবর্তী এফটিপি চক্রে তেমন কোনো পরিবর্তন দেখতে পাবেন না।’

বার্মিংহামে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় তিন ফরম্যাট নিয়েই আলোচনা হয়েছে বললেন তিনি, ‘বার্মিংহামে বার্ষিক সাধারণ সভায় তিন ধরনের ক্রিকেট সমানভাবে চালানোর কথা হয়েছে। সেভাবেই আমরা সূচি চূড়ান্ত করেছি। এখন কিছু আলোচনা হচ্ছে, কিন্তু সেটা শুধু এক দিনের ক্রিকেট নিয়ে নয়। সব ধরনের ক্রিকেট একসঙ্গে চালানোর কথাই হচ্ছে।’

কিছু দেশ আন্তর্জাতিক খেলার চেয়ে ঘরোয়া টি-টোয়েন্টি লিগকে প্রাধান্য দিচ্ছে। এ নিয়ে অ্যালারডাইস বলেছেন, ‘সব বোর্ডকেই ঘরোয়া ও আন্তর্জাতিক সূচির মধ্যে ভারসাম্য রাখতে হবে। তাদের খেলোয়াড়দের যেন চাপ তৈরি না হয় সেটাও মাথায় রাখতে হবে। প্রতিটি বোর্ডের পরিস্থিতি কিছুটা ভিন্ন। তাই একইরকম ব্যবস্থা সবার জন্য সুবিধাজনক নাও হতে পারে।’


অন্যান্য সংবাদ