শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

নিয়ন্ত্রণ হারালো বাস, নিভে গেল ২ প্রাণ, আহত ১০

রিপোর্টারের নাম : / ৩৯ জন দেখেছেন
আপডেট : July 26, 2022

বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ জুলাই) সকাল পৌনে ১১টায় উপজেলার পালেরহাট নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এসময় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও ক্লিনিকে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

দুর্ঘটনা কবলিত বাসটি মেঘনা ক্লাসিক পরিবহনের বলে জানা গেছে। এটি সকালে ঢাকা থেকে বাগেরহাটের শরণখোলার উদ্দেশ্যে ছেড়ে আসে। নিহত দুইজনের মধ্যে একজন নারী ও একজন পুরুষ।

ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলিমুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দিলে দুইজন নিহত হন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম, ঠিকানা জানাতে পারেননি তিনি।


অন্যান্য সংবাদ