রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

লেভার কাপে একই দলে ফেদেরার, জোকোভিচ ও নাদাল

রিপোর্টারের নাম : / ২৪ জন দেখেছেন
আপডেট : July 23, 2022

লেভার কাপ টেনিসে প্রথমবারের মতো একই দলে রাফায়েল নাদাল, নোভাক জোকোভিচ ও রজার ফেদেরার। এই বিগ থ্রির টিমে আছেন আরেক তারাকা অ্যান্ডি মারেও। অস্ট্রেলিয়ান গ্রেট রড লেভারের নামে তিন দিনের এই টুর্নামেন্টের পঞ্চম আসর শুরু হবে আগামী ২৩ সেপ্টেম্বর।

ইউরোপের ৬ জন ও অবশিষ্ট বিশ্ব থেকে ৬ জন খেলোয়াড়ের মধ্যে হয়ে থাকে বার্ষিক এই দলীয় টুর্নামেন্ট। লন্ডনে এবারের আসরে ইউরোপ দলের চতুর্থ খেলোয়াড় হিসেবে উইম্বলডন জয়ী জোকোভিচের নাম নিশ্চিত করা হয় গেল রাতে।

গত দুই দশকে ছেলেদের টেনিসে নাদাল, জোকোভিচ, ফেদেরার ও মারে মিলে মোট ৬৬টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। পুরুষ এককে সর্বোচ্চ ২২ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড স্প্যানিশ তারকা নাদালের।

একটি কম নিয়ে তার পরেই আছেন জোকোভিচ। সুইস তারকা ফেদেরার জিতেছেন ২০টি গ্র্যান্ড স্ল্যাম আর ব্রিটিশ তারকা মারে তিনটি। ইউরোপ দলের নেতৃত্বে থাকবেন সাবেক সুইডিশ তারকা বিওন বোর্গ। তার নেতৃত্বে আগের চার আসরেই শিরোপা জিতেছে ইউরোপ।


অন্যান্য সংবাদ