রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

সালাহকে পেছনে ফেলে বর্ষসেরা ফুটবলার মানে

রিপোর্টারের নাম : / ২৫ জন দেখেছেন
আপডেট : July 22, 2022

আফ্রিকা অঞ্চলের চ্যাম্পিয়ন সেনেগাল। আফ্রিকান কাপ অব নেশনসে মিশরকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতে দলটি। গোটা টুর্নামেন্টে দারুণ ছন্দে ছিলেন সেনেগালের পোস্টার বয় সাদিও মানে। তার গোলেই ফাইনালে মিশরকে হারিয়ে শিরোপা জেতে সেনেগাল।

বিশ্বকাপের বাছাইয়েও মানের গোলেই ফের মিশরকে হারিয়ে বিশ্বকাপের টিকিট পায় সেনেগাল। দ্যুতি ছড়ানো পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন মানে। হলেন আফ্রিকার বর্ষসেরা খেলোয়াড়।

আফ্রিকার বর্ষসেরা খেলোয়াড় হওয়ার লড়াইয়ে মানে পেছনে ফেলেছেন তার সাবেক ক্লাব লিভারপুলের সতীর্থ মোহাম্মদ সালাহ ও চেলসি গোলরক্ষক এদুয়ার্দো মেন্ডিকে। এ নিয়ে দু’বার আফ্রিকার বর্ষসেরা ফুটবলার হলেন মানে। ২০১৯ সালে প্রথমবার পুরস্কারটি জেতেন তিনি। করোনাভাইরাসের কারণে টানা দু’বছর দেয়া হয়নি এই পুরস্কার।


অন্যান্য সংবাদ