রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

আরব আমিরাতেই হবে এবারের এশিয়া কাপ: গাঙ্গুলি

রিপোর্টারের নাম : / ২৩ জন দেখেছেন
আপডেট : July 22, 2022

চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের কারণে শেষ পর্যন্ত আসন্ন এশিয়া কাপ ক্রিকেট আয়োজন থেকে সরে দাঁড়ালো শ্রীলঙ্কা। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের ১৫তম আসর।

শ্রীলঙ্কা আয়োজন করতে অপারগ হওয়ায় আবারও ধোঁয়াশা তৈরি হয়েছিল এশিয়ান ক্রিকেটের সর্বোচ্চ মর্যাদার এই টুর্নামেন্ট নিয়ে। তাই বিকল্প হিসেবে এসেছিল আরব আমিরাত, বাংলাদেশ ও ভারতের নাম। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি জানিয়ে দিলেন, আরব আমিরাতেই হবে এবারের এশিয়া কাপ।

বৃহস্পতিবার (২১ জুলাই) বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের সভা শেষে গণমাধ্যমে গাঙ্গুলি বলেছেন, ‘এশিয়া কাপ হবে সংযুক্ত আরব আমিরাতে। কারণ তখন সেখানে কোনো বৃষ্টি থাকবে না।’

উল্লেখ্য, বুধবার (২০ জুলাই) আনুষ্ঠানিকভাবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) লঙ্কানরা বলে দিয়েছে যে, এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করার মতো অবস্থায় নেই বোর্ড। শ্রীলঙ্কার উত্তাল পরিস্থিতির কারণে এসএলসি সম্প্রতি লঙ্কা প্রিমিয়ার লিগও (এলপিএল) স্থগিত করে দিয়েছে।


অন্যান্য সংবাদ