রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

টোকিওতে মেসির গোলে পিএসজির জয়

রিপোর্টারের নাম : / ২৩ জন দেখেছেন
আপডেট : July 21, 2022

প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে জাপানের ক্লাব কাওয়াসাকি ফ্রন্তালের সাথে জয় পেয়েছে পিএসজি। টোকিওর নিউ ন্যাশনাল স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা। ম্যাচের শুরু থেকে দাপট নিয়ে লড়তে থাকে পিএসজি। ৩২ মিনিটে আর্জেন্টাই সুপারস্টার লিওনেল মেসি প্রথম গোল এনে দেন পিএসজিকে। তার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ফরাসি চ্যাম্পিয়নরা।

দ্বিতীয়ার্ধে গোলের দেখা পান এমবাপের বদলে মাঠে নামা আর্নাউ কালিমুয়েন্দো। শেষ সময়ে কাজুয়া ইয়ামামুরার গোলে কোয়াসাকি একটা গোল শোধ করে। ফলে পিএসজির সামনে ড্রয়ের শঙ্কাও সৃষ্টি হয়েছিল। তবে শেষমেশ ২-১ ব্যবধান নিয়েই ম্যাচ শেষ করে গালতিয়েরের শিষ্যরা।

পিএসজি বর্তমানে প্রাক মৌসুম প্রীতি ম্যাচ খেলতে জাপানে অবস্থান করছে। আগামী শনিবার উরাওয়া রেডসের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবেন মেসিরা। এর একদিন পর সোমবার গাম্বা ওসাকার বিপক্ষে ম্যাচ খেলে ফ্রান্সে ফিরে আসবে ফরাসি চ্যাম্পিয়নরা। এরপর আগামী ১ আগস্ট নঁতের বিপক্ষে ত্রফি দেস চ্যাম্পিওঁর ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে ২০২২-২৩ মৌসুম শুরু করবে দলটি।


অন্যান্য সংবাদ