রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ক্যারিয়ারের সেরা র‌্যাংকিংয়ে লিটন দাস

রিপোর্টারের নাম : / ২৪ জন দেখেছেন
আপডেট : July 21, 2022

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন লিটন কুমার দাস। সিরিজে প্রথম ম্যাচে রান না পেলেও শেষ দুই ওয়ানডেতে খেলেছেন অনবদ্য ইনিংস। শেষ ম্যাচে হাঁকিয়েছেন অর্ধশতকও। যে কারণে সম্প্রতি আইসিসির প্রকাশিত ওয়ানডে র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৯ জুলাই) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রকাশিত র‍্যাংকিংয়ে সদ্য ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নেয়া ইংলিশ তারকা বেন স্টোকসকে পেছনে ফেলে ৩০ নম্বরে উঠে এসেছেন লিটন।

এদিকে ৫০ ওভারের ম্যাচে ব্যাটিংয়ের র‌্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। দুইয়ে রয়েছেন আরেক পাকিস্তানি ইমাম-উল-হক। তিন ধাপ এগিয়ে তিনে জায়গা করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার রাসি ভ্যান ডার ডুসেন। চারে নেমে গেছেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি।

এছাড়া আইসিসি র‍্যাংকিংয়ে সেরা দশ ব্যাটারের তালিকায় রয়েছেন, রোহিত শর্মা (৫), কুইন্টন ডি কক (৬), রস টেইলর (৭), ডেভিড ওয়ার্নার (৮), জনি বেয়ারস্টো (৯) ও অ্যারন ফিঞ্চ (১০)।


অন্যান্য সংবাদ