রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

গলে পাকিস্তানের অবিস্মরণীয় জয়

রিপোর্টারের নাম : / ২৩ জন দেখেছেন
আপডেট : July 20, 2022

‘অসম্ভবকে সম্ভব করাই যেন পাকিস্তানের কাজ’। গলে এর আগে কোনো দল যা পারেনি, সেটিই এবার করে দেখালো ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান। শ্রীলঙ্কার এই মাঠে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ডটি ছিল ২৬৮ রানের। ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে এই রান তাড়া করেছিল লঙ্কানরা।

সফরকারী হিসেবে এই মাঠে সব থেকে বেশি রান তাড়া করে টেস্ট জয়ের রেকর্ড আরও কম। ২০২১ সালে শেষ ইনিংসে ১৬৪ রান তুলে ম্যাচ জিতেছিল ইংল্যান্ড।

এবার সব রেকর্ড ভেঙে ফেলল পাকিস্তান। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে সামনে লক্ষ্য ছিল ৩৪২ রানের। জয়টা পাকিস্তানের জন্য ছিল অকল্পনীয় । এমন এক ম্যাচ ইতিহাস গড়ে জিতে নিলো বাবর আজমের দল। স্বাগতীক শ্রীলঙ্ককে ৪ উইকেটের হারিয়ে অবিস্মরণীয় এক জয় পেয়েছে তারা। সেই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দলগুলোর অবস্থানে রদবদল হয়েছে।

সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা প্রথম ইনিংস : ৬৬.১ ওভারে ২২২/১০ (দিনেশ চান্দিমাল ৭৬, মাহিশ থিকসানা ৩৮, ওসাদা ফার্নান্ডো ৩৫; শাহিন শাহ আফ্রিদি ৪/৫৮)

পাকিস্তান প্রথম ইনিংস : ৯০.৫ ওভারে ২১৮/১০ (বাবর আজম ১১৯, মোহাম্মদ রিজওয়ান ১৯; প্রভাত জয়সুরিয়া ৫/৮২)

শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস : ১০০ ওভারে ৩৩৭/১০ (দিনেশ চান্দিমাল ৯৪*, কুশল মেন্ডিস ৭৬, ওসাদা ফার্নান্ডো ৬৪; মোহাম্মদ নওয়াজ ৫/৮৮, ইয়াসির শাহ ৩/১২২)

পাকিস্তান দ্বিতীয় ইনিংস : ১২৭.২ ওভারে ৩৪২/৬ (আবদুল্লাহ শফিক ১৫৮*, বাবর আজম ৫৫, মোহাম্মদ রিজওয়ান ৪০; প্রভাত জয়সুরিয়া ৪/১৩৩)

ফল : পাকিস্তান ৪ উইকেটে জয়ী।
সিরিজ : দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে পাকিস্তান।


অন্যান্য সংবাদ