রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বিএনপি ছাড়া কোন নির্বাচন হতে দিব না: মির্জা আব্বাস

রিপোর্টারের নাম : / ২৫ জন দেখেছেন
আপডেট : July 20, 2022

দেশে-বিদেশে এবার যত ষড়যন্ত্রই হোক, বিএনপিকে ছাড়া নির্বাচন করতে দেয়া হবে না। বুধবার (২০ জুলাই) জাতীয় প্রেসক্লাবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিক্ষোভ সমাবেশে এ হুঁশিয়ারি দিয়েছেন, দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

তিনি বলেন, অনেক হয়েছে সরকারকে আর ছাড় দেবে না বিএনপি। তিনি আরও জানান, দাবি আদায়ের আন্দোলনের জন্য প্রস্তুত হচ্ছে তারা। এই নির্বাচন কমিশনকে বিএনপি মানে না, তাই তাদের ডাকা সংলাপে অংশ নেয়নি। আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর, সংসদ ভেঙে দিয়ে নতুন কমিশন গঠন করতে হবে। তাদের অধীনেই হতে হবে, আগামী নির্বাচন।

এদিকে বুধবার সকাল ১০টা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের সভাপতিত্বে সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

সমাবেশে আসা বিএনপি নেতাকর্মীদের স্লোগানে উত্তাল প্রেস ক্লাবের সামনের সড়ক। আর অস্থায়ী মঞ্চে বক্তব্য দিচ্ছেন বিএনপি ও অঙ্গসংগঠনের কেন্দ্রীয় নেতারা।

সমাবেশে আরও উপস্থিত আছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনসহ বিভিন্ন স্তরের নেতারা।


অন্যান্য সংবাদ