বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
টানা বৃষ্টির আভাস, জেঁকে বসতে পারে শীত তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে: প্রধানমন্ত্রী নাশকতা রোধে দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের ইতিহাসে নতুন অধ্যায়, স্পিকার পদে মনোনয়ন পেলেন হাকিম ফুটবলকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী মাতা ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন, আবারও পিছিয়ে গেল ব্রাজিল ইনফান্তিনোকে সরাতে দিয়ালোর পাশে জার্মানি আইসিসির নিয়ম ভাঙায় ভারতের শাস্তি গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ দেশের বাজারে আবারও স্বর্ণের দামে পতন বিএনপির বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের উদ্যোগ, দলে ফিরছেন ৭০ নেতা দেশের ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন যেকোনো উপায়ে ইরান যুদ্ধ শেষ করব, চীন-রাশিয়ার সহায়তা লাগবে না: ট্রাম্প গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর সামরিক অভিযান শুরু জননিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার ঘোষণা এনসিপির

কুয়েতের নতুন প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল সালেম

রিপোর্টারের নাম : / ৪২ জন দেখেছেন
আপডেট : July 20, 2022
কুয়েতের নতুন প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল সালেম

কুয়েতের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শেখ মোহাম্মদ সাবাহ আল সালেম আল সাবাহকে নিযুক্ত করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে এ বিষয়ে একটি আমিরি ডিক্রি জারি করা হয়েছে। সেই সঙ্গে শেখ মোহাম্মদ আল সাবাহকে নতুন সরকারের সদস্য মনোনীত করার নির্দেশও দেওয়া হয়েছে।

শেখ সাবাহ আল খালিদ প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করার পর থেকে প্রায় তিন মাস ধরে দেশটির প্রধানমন্ত্রীর পদ শূন্য ছিল।

নতুন প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ সাবাহ ১৯৫৫ সালে জন্মগ্রহণ করেন। তিনি কুয়েতের ১২তম আমির শেখ সাবাহ আল সালেম আল সাবাহের চতুর্থ ছেলে। তাঁর বাবা শেখ সাবাহ আল সালেম ১৯৬৫-১৯৭৭ সাল পর্যন্ত কুয়েত শাসন করেছিলেন।

শেখ মোহাম্মদ ক্যালিফোর্নিয়ার ক্লেরমন্ট কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি ও মধ্যপ্রাচ্য স্টাডিজে পিএইচডি করেছেন।

এর আগে শেখ মোহাম্মদ আল সাবাহ কুয়েতের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৩ সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে কুয়েতের রাষ্ট্রদূত নিযুক্ত হন। ২০০১ সালের ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি এ পদে বহাল ছিলেন। ২০০৩ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

২০০৬ সালের ১১ ফেব্রুয়ারি শেখ মোহাম্মদ উপ-প্রধানমন্ত্রী নিযুক্ত হন। কুয়েত সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির প্রতিবাদে তিনি ২০১১ সালের ১৮ অক্টোবর পদত্যাগ করেন। অফিস ছাড়ার পর শেখ মোহাম্মদ আল সাবাহ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং ফেলো হিসেবে কাজ শুরু করেন।


অন্যান্য সংবাদ