রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

দেশে ফিরেছেন ‘হাজি’ মুশফিক

রিপোর্টারের নাম : / ২৫ জন দেখেছেন
আপডেট : July 18, 2022

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম। রোববার (১৭ জুলাই) রাতে ঢাকায় পৌঁছান তিনি।

এর আগে হজ পালনের জন্য সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছুটি নেন মুশফিক। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের পরই হজের বিষয়টি জানিয়ে দিয়েছিলেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বরাবর ছুটি চেয়ে চিঠি দিয়েছিলেন মুশফিক। বিসিবিও দলের অভিজ্ঞ এই ক্রিকেটারের ছুটি মঞ্জুর করে।

উল্লেখ্য, গত ১ জুলাই পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরবের উদ্দেশে রওনা করেন মুশফিক। সেখানে গিয়ে ইহরাম বাঁধা অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি প্রকাশ করেন মুশফিক। কাবা শরিফের সামনে সেই ছবি তুলেছিলেন মুশফিক। এরআগে বাংলাদেশের সাবেক এ অধিনায়ক ওমরাহ পালন করলেও হজ পালন করছেন এবারই প্রথম।


অন্যান্য সংবাদ