রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

শেখ হাসিনার অধীনে নির্বাচন সুষ্ঠু হবে যারা বিশ্বাস করে তারা নাস্তিক: গয়েশ্বর

রিপোর্টারের নাম : / ২৩ জন দেখেছেন
আপডেট : July 16, 2022

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, শেখ হাসিনার অধীনে নির্বাচন সুষ্ঠু হবে যারা বিশ্বাস করে তারা নাস্তিক, আল্লাহর উপর তাদের বিশ্বাস নাই।

শনিবার (১৬ জুলাই) যশোর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি বদিউজ্জামান ধনির হত্যার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

এ সময় রাজধানীসহ সারাদেশে লোডশেডিংয়ের সমালোচনা করে গয়েশ্বর বলেন, ‘কুইক রেন্টালের নামে কুইক কমিশনের টাকা ফেরত দিতে হবে ক্ষমতাসীনদের। দুর্নীতির টাকা ফেরত দিতে হবে সরকারকে। এক পদ্মা সেতুর কথা বলে ১৩ বছরের গুম খুন নির্যাতনকে ঢাকা যাবে না।’

গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, ‘এখন কথার জবাব নয়, ডাইরেক্ট অ্যাকশনে যেতে হবে।’

নির্বাচন শব্দটি মুখে না আনতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘বিএনপির উদ্দেশ্যে হচ্ছে এই ফ্যাসিবাদী সরকারকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা।’


অন্যান্য সংবাদ