বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

রাজধানীতে কমেছে বেশিরভাগ সবজির দাম

রিপোর্টারের নাম : / ৩১ জন দেখেছেন
আপডেট : July 15, 2022

ঈদের ছুটির পর আস্তে আস্তে জমে উঠছে রাজধানীর সবচেয়ে বড় কাঁচাবাজার কারওয়ান বাজার। ক্রেতা-বিক্রেতাদের সমাগমে বোঝা যাচ্ছে যে আস্তে আস্তে কাটছে ছুটির আমেজ। রাজধানীর বড় এ কাঁচামালের বাজারে যারা আসছেন বেশিরভাগই এসেছেন সবজি ও মাছ কিনতে।

বিক্রেতারা বলছেন, এখন পর্যন্ত সবজির যোগানের তুলনায় চাহিদা কম। তাই ঈদের আগে ও পরে শসা, টমেটো ও বিভিন্ন সবজির যে দাম ছিল তা কেজিপ্রতি ২০ থেকে ৮০ টাকা কমেছে।

বাজার ঘুরে দেখা যায়, বরবটির কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা, বেগুন কেজিতে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ টাকা, কাঁকরোলের কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা, কাঁচা পেঁপের কেজি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা, পটলের কেজি বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকা, ঢেঁড়শের কেজি বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকায়। এদিকে একটু বেড়েছে কাচামরিচ ও গাজরের দাম।

মাছের বাজারেও ক্রেতার সংখ্যা ছিল অনেক। চাহিদা বেশি পাঁচমিশালি বা গুড়া মাছের। তবে দাম নিয়ে অস্বস্তিতে ক্রেতা-বিক্রেতা দু’পক্ষই। মাছ বাজার ঘুরে দেখা গেছে, রুই মাছের কেজি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪৫০ টাকা, তেলাপিয়া, পাঙাশ মাছের কেজি বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৮০ টাকা, শিং মাছের কেজি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪৬০ টাকা, শোল মাছের কেজি বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৬০০ টাকা, কৈ মাছ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকা, পাবদা মাছ ৩০০ থেকে ৪৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। ঈদের পর এসব মাছের দামে পরিবর্তন আসেনি।

এদিকে মুরগির বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে, ব্যবসায়ীরা ব্রয়লার মুরগির কেজি বিক্রি করছেন ১৫৫ থেকে ১৬০ টাকা, যা ঈদের আগে ছিল ১৪৫ থেকে ১৫০ টাকা। সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকা।

তবে সে তুলনায় প্রায় ঝিমুনি অবস্থা মুদি দোকানে তবে দামে হেরফের হয়নি এতোটুকু যেমনটা ছিলো ঈদের আগে তেমনটা রয়েছে এ সময়ও।


অন্যান্য সংবাদ