রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ওয়েস্ট ইন্ডিজ সফরের বাংলাদেশ ‘এ’ দলে সৌম্য-সাব্বির

রিপোর্টারের নাম : / ২৪ জন দেখেছেন
আপডেট : July 15, 2022

ফর্ম খরার করাণে বেশ কিছু দিন ধরে জাতীয় দলের বাইরে সৌম্য সরকার। ঘরোয়া আসরগুলোতেও ভালো করতে পারছেন না সাব্বির রহমান। তাই জাতীয় দলেও ফিরতে পারছেন না এক সময়ের জাতীয় দলের দুই নিয়মিত মুখ। হঠাৎ করে ওয়েস্ট ইন্ডিজ সফরের ‘এ’ দলে সুযোগ পেয়েছেন তাঁরা।

আগামী আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি চার দিনের এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ।

গত বছর নভেম্বরে টি–টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সৌম্য। সাব্বির সর্বশেষ ম্যাচ খেলেন ২০১৯ সালে। এর পর থেকেই জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না তাঁরা।

ওপেনার সাইফ হাসান, মাহমুদুল হাসান, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান ও সাদমান ইসলাম ডাক পেয়েছেন এই দলে।

চার দিনের ম্যাচের বাংলাদেশ ‘এ’ দল : সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান, জাকির হোসেন, মোহাম্মদ মিঠুন, ফজলে রাব্বি, শাহাদত হোসেন, জাকের আলী, নাঈম হাসান, তানভীর ইসলাম, খালেদ আহমেদ, রেজাউর রহমান, মুকিদুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী ও এনামুল হক।

ওয়ানডে ম্যাচের বাংলাদেশ ‘এ’ দল : সৌম্য সরকার, সাইফ হাসান, নাঈম শেখ, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল হাসান, জাকির হোসেন, শাহাদত হোসেন, জাকের আলী, সাব্বির রহমান, নাঈম হাসান, রাকিবুল হাসান, রেজাউর রহমান, খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম ও মৃত্যুঞ্জয় চৌধুরী।


অন্যান্য সংবাদ