রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

চট্টগ্রামে এক দিনে সর্বোচ্চ ১৪ মৃত্যু

চট্রগ্রাম প্রতিনিধি / ৮৮ জন দেখেছেন
আপডেট : July 11, 2021

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত একদিনে ১৪ জন মারা গেছেন। একই সময়ে ১২টি ল্যাবে দুই হাজার ৮২টি নমুনা পরীক্ষা করে ৭০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪১৬ জনের বাড়ি মহানগর এলাকায় ও ২৯৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৪ দশমিক ০৫ শতাংশ। আজ রোববার জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য জানিয়েছে।

 

সিভিল সার্জন অফিস সূত্র আরও জানায়, উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত রোগীর মধ্যে চার জনের বাড়ি লোহাগড়া উপজেলায়। এ ছাড়া, সাতকানিয়া উপজেলার ১৫ জন, বাঁশখালীর আট জন, আনোয়ারার একজন, চন্দনাইশের ২৯ জন পটিয়ার ১৪ জন, বোয়ালখালীর ১১ জন, রাঙ্গুনিয়ার ১৮, রাউজানের ১৯, ফটিকছড়ির ২৩, হাটহাজারীর ৪৮, সীতাকুণ্ডের ৫৪, মীরসরাইয়ের ২২ জন ও ১৬ জন সন্দীপ উপজেলার বাসিন্দা।

এ বিভাগে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৬৫ হাজার আট জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মহানগর এলাকা ৫০ হাজার ১৩৪ ও ১৪ হাজার ৮৭৪ জন উপজেলা পর্যায়ের রোগী রয়েছেন। এ পর্যন্ত মহানগর এলাকার ৪৯৭ ও উপজেলা পর্যায়ের ২৭৪ জনসহ মোট ৭৭১ জন মারা গেছেন।


অন্যান্য সংবাদ