শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

মাদারীপুরে বাস-পিকআপের সংঘর্ষে নিহত ২

রিপোর্টারের নাম : / ২৭ জন দেখেছেন
আপডেট : July 13, 2022

মাদারীপুরের রাজৈরে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ (বুধবার) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর পৌর ভবনের সামনে। নিহতরা হলেন- নওগাঁ জেলার পোসরা থানার চালক সাদ্দাম ও তার সহকারী খাইরুল ইসলাম।

জানা যায়, একটি আম বোঝাই পিকআপ মাদারীপুরের দিকে যাচ্ছিলো এবং সোনার বাংলা পরিবহনের একটি বাস খুলনার দিকে যাচ্ছিল। পরিবহন দু’টি রাজৈর পৌর ভবনের সামনে এলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপে থাকা চালক ও তার সহকারী নিহত হয়।

মাদারীপুর হাইওয়ে পুলিশ জানায়, এ ঘটনার পর সোনার বাংলা বাসটি পালিয়ে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


অন্যান্য সংবাদ