রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বিএনপি চিহ্নিত রাজাকারদের মুক্তিযোদ্ধা বানিয়েছিল: শাজাহান খান

রিপোর্টারের নাম : / ২৫ জন দেখেছেন
আপডেট : July 12, 2022

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপি ২০০৫ সালে অনেক চিহ্নিত রাজাকারদের মুক্তিযোদ্ধা বানিয়েছিল। আমরা ক্ষমতায় এসে যাচাই-বাছাই করে তাদেরকে বাদ দিয়েছি। যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তাদেরকেই চূড়ান্ত তালিকায় অন্তর্ভূক্ত করা হবে।

মঙ্গলবার (১২ জুলাই) সকালে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত কোটালীপাড়া উপজেলার ১৬০ মুক্তিযোদ্ধার যাচাই বাছাই কার্যক্রম অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, যাচাই-বাছাই কার্যক্রমে মুক্তিযোদ্ধাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে বলে শুনেছি। যদি নেওয়া হয়ে থাকে তাহলে এটা দুঃখজনক। প্রকৃত মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাইয়ে কোন টাকা দিতে হবে না। যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তারাই চূড়ান্ত তালিকায় স্থান পাবে।

এ সময় পৌর মেয়র হাজী মো. কামাল হোসেন শেখ, উপজেলা কৃষি অফিসার নিটুল রায়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সকহারী পরিচালক মো. আব্দুল খালেক উপস্থিত ছিলেন।


অন্যান্য সংবাদ