রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

হোয়াইটওয়াশ এড়ালো ইংল্যান্ড

রিপোর্টারের নাম : / ২৪ জন দেখেছেন
আপডেট : July 11, 2022

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের হাত থেকে রক্ষা পেল ইংল্যান্ড। ভারতের সূর্যকুমার যাদবের সেঞ্চুরি ম্লান করে দিয়ে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ১৭ রানে জয় পেয়েছে ইংল্যান্ড। শেষ ম্যাচ হারলেও, ২-১ ব্যবধানে সিরিজ জিতে ভারত। দাপুটের সাথে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয় আগেই নিশ্চিত করেছিলো টিম ইন্ডিয়া।

নটিংহ্যামে টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ২১৫ রান করে ইংল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৭৭ রান করেন ডেভিড মালান। তার ৩৯ বলের ইনিংসে ৬টি চার ও ৫টি ছক্কা ছিলো। এছাড়াও লিয়াম লিভিংস্টোন ৪টি ছক্কায় ২৯ বলে অপরাজিত ৪২ রান করেন।

২১৬ রানের বিশাল টার্গেটে শুরুতেই বিপদে পড়ে ভারত। ৩১ রানে ৩ উইকেট হারায় তারা। তবে চতুর্থ উইকেটে ৬২ বলে ১১৯ রানের জুটি গড়ে ভারতকে লড়াইয়ে ফেরান সূর্যকুমার ও শ্রেয়াস আইয়ার। আইয়ার ২৮ রানে থামলেও, আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরির দেখা পান সূর্য।

তবে সূর্যের আউটের পর ম্যাচ থেকে ছিটকে পড়ে ভারত। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৯৮ রান করে টিম ইন্ডিয়া। ১৪টি চার ও ৬টি ছক্কায় ৫৫ বলে ১১৭ রান করেন সূর্য। ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা ইংল্যান্ডের রিসি টপলি। সিরিজ সেরা ভারতের ভুবেনশ^র কুমার।
আগামীকাল থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে ভারত ও ইংল্যান্ড।


অন্যান্য সংবাদ