বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

হাজিদের ফিরতি ফ্লাইট শুরু বৃহস্পতিবার

রিপোর্টারের নাম : / ৩১ জন দেখেছেন
আপডেট : July 11, 2022

হজ কার্যক্রম শেষে এবার দেশে ফিরতে প্রস্তুত হাজিরা। বৃহস্পতিবার (১৪ জুলাই) থেকে দেশে ফেরা শুরু করবেন তারা। এদিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফিরতি ফ্লাইটটি জেদ্দা থেকে ঢাকাগামী যাত্রী নিয়ে বাংলাদেশের উদ্দেশে উড়াল দেবে। তবে ফ্লাইটে কতজন যাত্রী থাকবেন তা এখনো নির্ধারণ হয়নি।

সোমবার (১১ জুলাই) বাংলাদেশ হজ অফিস (ঢাকা) জানিয়েছে, বৃহস্পতিবার সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সেরও (সাউদিয়া) ফ্লাইট রয়েছে। বিমান, সাউদিয়া এবং ফ্লাইনাসের ফ্লাইটে সব হজযাত্রী ফিরতে ৪ আগস্ট পর্যন্ত সময় লাগবে।

এবার বাংলাদেশ থেকে প্রথম দফায় ৫৭ হাজার ৫৮৫ জনকে হজে যাওয়ার সুযোগ দেয় সৌদি সরকার। জুলাইয়ে দ্বিতীয় দফায় অতিরিক্ত ২ হাজার ৪১৫ জনকে পাঠানোর কোটা মঞ্জুর করে তারা। হজ ব্যবস্থাপনা ও হজ প্রতিনিধি দলসহ এবার ১৬৫টি ফ্লাইটে হজে যান মোট ৬০ হাজার ১৪৬ জন।

এবার হজে গিয়ে সৌদি আরবে মারা গেছেন ১৫ জন হজযাত্রী। তাদের মধ্যে পুরুষ ১০ জন ও নারী ৫ জন।


অন্যান্য সংবাদ