রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ঈদের দিন আর্জেন্টিনাকে এক হালি গোল দিলো ব্রাজিল

রিপোর্টারের নাম : / ২৫ জন দেখেছেন
আপডেট : July 10, 2022

ফুটবল মানেই ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ। ফুটবলে দুই দলের যেকোনো প্রতিযোগিতা মানেই টান টান উত্তেজনা। হোক সেটা জাতীয় দল, জুনিয়র দল কিংবা নারী ফুটবল দল। এবার এমনই এক উত্তেজনাপূর্ণ ম্যাচে আর্জেন্টিনা নারী দলকে গুণে গুণে এক হালি গোল দিলো ব্রাজিলের নারীরা।

নারী কোপা আমেরিকার গ্রুপ পর্বের ম্যাচে আর্জেন্টিনাকে ৪-০ গোলে হারিয়েছে ব্রাজিল নারী দল। রোববার (১০ জুলাই) বাংলাদেশ সময় সকালে কলম্বিয়ার আর্মেনিয়া শহরের এস্টাডিও সেন্টেনারিওতে চিরপ্রতিদ্বন্দ্বীদের বড় ব্যবধানে হারায় ব্রাজিল।

গ্রুপ পর্বে এটি দুই দলের প্রথম ম্যাচ। আর প্রথম ম্যাচেই বাজিমাত করলো সেলেসারাল। ম্যাচের ২৮ মিনিটেই ব্রাজিলের হয়ে প্রথম গোলটি করেন আদ্রিয়ানা লিল ডি সিলভা। ঠিক ৮ মিনিট পর পেনাল্টি থেকে গোল করে দলের স্কোর দ্বিগুণ করেন বিয়াট্রিজ জেনেরাত্তো জোয়াও।

প্রথমার্ধে ব্রাজিল ২ গোলে এগিয়ে থাকলেও ছন্দ হারা ছিল মেসির দেশের নারী দল। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর প্রতিজ্ঞা করলেও শেষ পর্যন্ত সফল হয়নি আর্জেন্টিনার নারীরা। ৫৮ মিনিটে বিয়াট্রিজের অ্যাসিস্ট থেকে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন আদ্রিয়ানা । এতে ব্রাজিলের মোটামুটি জয় নিশ্চিত হয়ে যায়।

তবে নির্ধারিত সময় শেষ হওয়ার তিন মিনিট আগে, তথা ৮৭ মিনিটে গোল সংখ্যা এক হালি পূর্ণ করে ব্রাজিল। দলের হয়ে শেষ গোলটি করেন ৩০ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডেবোরা ক্রিশ্চিয়ান ডি অলিভেরা।

এ জয়ে তিন পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ স্থান দখল করলো ব্রাজিল। ব্রাজিল-আর্জেন্টিনা ওমেন্স কোপা আমেরিকার গ্রুপ ‘বি’ তে খেলছে। এই চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ছাড়াও বি গ্রুপে আরও রয়েছে ভেনুজুয়েলা, পেরু ও উরুগুয়ে।

ব্রাজিলের পরবর্তী ম্যাচ বুধবার (১৩ জুলাই) উরুগুয়ে বিপক্ষে। একই দিন পেরুর মুখোমুখি হবে আর্জেন্টিনা।


অন্যান্য সংবাদ