রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

প্রতিপক্ষকে ঘায়েল করতে সিলেটে অস্ত্রহাতে নারীরা!

সিলেট প্রতিনিধি / ৬৮ জন দেখেছেন
আপডেট : July 10, 2021

প্রতিপক্ষকে ধরাশায়ী করতে ধারালো অস্ত্রহাতে নারীদের হামলার দৃশ্য মিলল সিলেটের কানাইঘাটে । প্রতিপক্ষের ঘরে হামলা করতে নেতৃত্ব দিয়েছেন সালেহা, কুলসুমা, মরিয়ম ও রহিমারা। তাদের সঙ্গে হামলায় যোগ দিয়েছেন কয়েকজন যুবক।

ঘটনাটি ঘটেছে সিলেটের কানাইঘাটের লক্ষ্মীপাশা পূর্ব ইউনিয়নের ভারত সংলগ্ন সীমান্ত এলাকা কারাবাল্লা গ্রামে। শুক্রবার (৯ জুলাই) বিকেলে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে হামলার এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সালেহা, কুলসুমা, মরিয়ম ও রহিমাসহ ১১ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরো ৬/৭ জনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই গ্রামের মঈন উদ্দিন লুকু।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম পিপিএম এ তথ্য নিশ্চিত করে বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে ঘটনাটি শুক্রবার বিকেলে ঘটেছে। শনিবার (১০ জুলাই) বিকেলে এ ঘটনার ভিডিও ফুটেজ দেখে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের থানায় আনা হচ্ছে।

তিনি বলেন, ঘটনাস্থল সীমান্তবর্তী দুর্গম এলাকায়। থানা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে। তাও একাধিকস্থানে পায়ে হেঁটে ও নৌকায় যাওয়া লাগে। শনিবার সকালে রওনা হয়ে পুলিশ ঘটনাস্থলে দুপুরের পরে পৌঁছায়। গ্রেফতারকৃতদের নিয়ে থানার উদ্দেশ্যে রওনা হয়েছেন পুলিশ সদস্যরা।

মামলার বরাত দিয়ে তিনি বলেন, মইনুদ্দিন লুকুর সঙ্গে সালেহা বেগম পরস্পর চাচাতো ভাই বোন। বিরোধপূর্ণ জায়গায় একটি টিন শেড ঘর নির্মাণ করেন মইনুদ্দিন লুকু। শুক্রবার বিকেলে সালেহা বেগমসহ সঙ্গীরা হামলা করে সেই টিনের ঘর ভেঙে ফেলেন এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হামলাকারী নারীরা হাতে দা নিয়ে হামলা করছেন। টিনশেড ঘরে দা দিয়ে কুপিয়ে ছিন্নবিচ্ছিন্ন করতে দেখা যায়।


অন্যান্য সংবাদ