রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

এবার খালেদা জিয়ার ঈদ কাটবে বোন-নাতনির সঙ্গে

রিপোর্টারের নাম : / ২৪ জন দেখেছেন
আপডেট : July 9, 2022
এবার খালেদা জিয়ার ঈদ কাটবে বোন-নাতনির সঙ্গে

সরকারের নির্বাহী আদেশে কারামুক্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবার বোন সেলিনা ইসলাম ও নাতনির সঙ্গে কুরবানির ঈদ উদযাপন করবেন। এই উদ্দেশে তার প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর কন্যা ঢাকায় অবস্থান করছেন। এছাড়া আত্মীয়-স্বজনরা ঈদের দিন তার সঙ্গে দেখা করবেন।

গুলশানের বাসভবন ফিরোজায় এদিন তার জন্য রান্না করা খাবার নিয়ে যাবেন বোন সেলিনা ইসলাম। তিনি গণমাধ্যমকে বলেন, আমার বোনটি অসুস্থ। ডাক্তারদের অবজারভেশনে তাকে থাকতে হচ্ছে। সেজন্য আমরা সব সময়ে সশরীরে তাকে দেখতে যেতে পারি না। ঈদের দিন বলেই কালকে যাব, এক সাথে দিনটা কাটাব।

তিনি বলেন, গুলশানে ফিরোজায় ওর (খালেদা জিয়া) সাথে কোকোর (প্রয়াত আরাফাত রহমান) ছোট মেয়েটা আছে। নাতনিকে (জাহিয়া রহমান) নিয়ে দাদির একাকিত্ব কিছুটা কমেছে বলে আমি ধারণা করছি।

এর আগে কারাবন্দি অবস্থায় থাকা এবং দেশে করোনাভাইরাস পরিস্থিতি কারণে গত কয়েক বছর তিনি ঈদ উদযাপন করতে পারেননি। খালেদা জিয়ার ছেলের বউ সৈয়দা শর্মিলা রহমান সিঁথি ও ছোট বোন লন্ডনে চলে গেলেও দাদির সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকায় রয়ে গেছেন খালেদা জিয়ার এই নাতনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক যুগেরও বেশি সময় ধরে লন্ডনে অবস্থান করছেন। তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান, কন্যা জাইমা রহমান লন্ডনে। তারা সেখানেই ঈদ করবেন।

এদিকে বিএনপির স্থায়ী কমিটির অধিকাংশ সদস্যও ঢাকায় ঈদ করবেন। ওইদিন সন্ধ্যার পরে দলীয় চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তাদের।


অন্যান্য সংবাদ