রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বিএনপি’র আন্দোলনের ঘোষণা জনগণের কাছে তামাশায় পরিণত হয়েছে : হানিফ

রিপোর্টারের নাম : / ২৫ জন দেখেছেন
আপডেট : July 9, 2022
বিএনপি’র আন্দোলনের ঘোষণা জনগণের কাছে তামাশায় পরিণত হয়েছে : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপি’র সরকার পতনের আন্দোলনের ঘোষণা এখন জনগনের কাছে তামাশায় পরিনত হয়েছে।

আজ শনিবার সকালে কুষ্টিয়াড নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি নিজেও জানে তাদের আন্দোলনের কথা শুনে এখন মানুষ হাসে। তাই এবার তারা বলেছে, বন্যার পর সরকার পতনের আন্দোলন করবে। আওয়ামী লীগ এ সব নিয়ে ভাবে না।

সম্প্রতি লোডশেডিং নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকতে এক মেগাওয়াট বিদ্যুৎও উৎপাদন করতে পারেনি। সে সময় বিদ্যুৎ পরিস্থিতি এতোটাই খারাপ অবস্থায় ছিলো যে, এর জন্য কানসাটে গুলি করে মানুষ হত্যা করা হয়েছে। মানুষ সেইসব ভুলে যায়নি। এসব আড়াল করতেই খাম্বা নামধারি বিএনপি এখন বিদ্যুৎ নিয়ে র্নিলজ্জ মিথ্যাচার করছে।

তিনি বলেন, এখন ২৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা আছে। বৈশি^ক সংকট পরিস্থিতিতে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় উৎপাদন কমিয়ে দেয়া হয়েছে।


অন্যান্য সংবাদ