রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

নাটোর একদিনে ৩ ভায়ের মৃত্যু

নাটোর প্রতিনিধি / ৮৩ জন দেখেছেন
আপডেট : July 10, 2021

নাটোরে এক হৃদয়বিদারক ঘটনায় একই দিনে তিন ভায়ের মৃত্যু হয়েছে। দু’জন মারা গেছেন করোনায় আক্রান্ত হয়ে এবং অন্যজন দুই ভাইয়ের মৃত্যুর খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

মৃত তিন ভাই হলেন- নাটোর শহরের ঐতিহ্যবাহী পচুর হোটেলের স্বত্বাধিকারী শরিফুল ইসলাম ওরফে পচু (৫৬), বড় ভাই মো. বাবলু (৭০) ও ছোট ভাই জাহাঙ্গীর আলম (৪৬)।

বাবলু, শরিফুল ও জাহাঙ্গীর নাটোর শহরের ভবানীগঞ্জ মহল্লার মৃত আবদুর রশিদের ছেলে। একদিনে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত এক এক করে তিন ভাইয়ের এমন মৃত্যুতে এলাকায় চলছে শোকের মাতম।

পচুর হোটেল সূত্রে জানা যায়, হোটেলটির স্বত্বাধিকারী শরিফুল ইসলাম ওরফে পচু গত ৪ জুলাই করোনায় আক্রান্ত হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হন। সেখানে তাকে সেবা করার জন্য থাকা ছোট ভাই জাহাঙ্গীরও করোনা আক্রান্ত হয়ে ৭ জুলাই একই হাসপাতালে ভর্তি হন। তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।

অবস্থার অবনতি হলে শরিফুলকেও আইসিইউতে নেওয়া হয়। শুক্রবার (৯ জুলাই) ভোরের দিকে মেজ ভাই শরিফুলের মৃত্যু হয়। এর পর পরই এই মৃত্যুর খবর শোনার সঙ্গে সঙ্গে হৃদ্‌রোগে আক্রান্ত হন বড় ভাই বাবলু। তাকে হাসপাতালে নেওয়ার আগেই নিজ বাড়িতে তার মৃত্যু হয়। শুক্রবার জুমার নামাজের পর শহরের ভবানীগঞ্জের কবরস্থানে মৃত দুই ভাইয়ের দাফন অনুষ্ঠিত হয়। এদিন সন্ধ্যার সাড়ে ৭টার মৃত্যুবরণ করেন রামেক হাসপাতালের আইসিইউতে থাকা ছোট ভাই জাহাঙ্গীরও।

 


অন্যান্য সংবাদ