রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

টাইগার বোলাররা নিজেদের সেরাটা দিতে পারেনি: মোস্তাফিজ

রিপোর্টারের নাম : / ২৫ জন দেখেছেন
আপডেট : July 6, 2022

তৃতীয় টি টোয়েন্টিতে নিজেদের সেরাটা দিতে চান পেসার মোস্তাফিজুর রহমান। নিজেকে নিয়েও প্রতিদিন কাজ করছেন। প্রথম দুই টি টোয়েন্টিতে বাংলাদেশ বোলাররা নিজেদের সেরাটা দিতে পারেনি সরল স্বীকারক্তি মোস্তাফিজের।

রহস্যময় মোস্তাফিজুর রহমানের অস্ত্র কি তবে সবার জানা হয়ে গেলো? কেন এখন আর আগের মত কাটারগুলো ভয় ধরায় না ব্যাটারদের মনে। ব্যাখ্যাসহ উত্তরটা নিজেই দিলেন মোস্তাফিজুর।

টাইগার পেসার মোস্তাফিজুর রহমান বলেন, এশিয়ান উইকেট একরকম, এশিয়ার বাইরের উইকেটটা বেশি ভালো। ট্রু উইকেট থাকে। আমি চেষ্টা করি আমার বেস্টটা দেওয়ার। এশিয়ার মধ্যে দেখবেন অন্য টিমের ১৫০ করতেও কষ্ট হয়। এশিয়ার বাইরে দুইশ রানও সেফ না। এ কারণে ইকোনমিও বাড়তে পারে, আমার যেটা মনে হয়।

উইকেটতো বটেই নিজের ইনজুরির আগে-পরেও বদলে গেছে তার পারফরম্যান্সের গ্রাফ। তবে উন্নতির চেষ্টাটা সবসময়ই আছে মোস্তাফিজের।

দ্য ফিজ বলেন, আপনারা না পেতে পারেন (আগের মোস্তাফিজ)। আমি মনে করি, আমার দিক থেকে…আমার অপারেশনের পর এক-দেড় বছর হয়তো তেমন ভালো ছিল না পারফরম্যান্স। শেখার তো শেষ নেই। ইমপ্রুভ প্রতিদিন করা যায়। আমি চেষ্টা করছি আরও ইমপ্রুভ করার জন্য। কী করে অন্য ভালো বোলারদের মতো হওয়া যায়। ফিটনেস বলেন, কোচদের পরামর্শ নেওয়া বলেন, আমি শিখছি আরও।

লাল বলের মত সাদা বলেও সফল হতে পারেননি মোস্তাফিজ। তবে সিরিজের বাকি অংশের প্রত্যাশার কথা বলেছেন।

টাইগারদের বাঁ-হাতি পেসার বলেন, আমরা অনেক বাজে বোলিং করেছি। আমরা চেষ্টা করবো যাতে ভালো বোলিং করতে পারি।

মঙ্গলবার বোলারদের সঙ্গে আলাদা করেই বসেছিলেন বোলিং কোচ অ্যালান ডোনাল্ড দিয়েছেন নতুন পরিকল্পনা।


অন্যান্য সংবাদ