সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ব্রাজিলের তারকা ফুটবলার রিচার্লিসন নিষিদ্ধ

রিপোর্টারের নাম : / ২৫ জন দেখেছেন
আপডেট : July 6, 2022

শাস্তি পেলেন ব্রাজিলের তারকা স্ট্রাইকার রিচার্লিসন। ২৫ বছর বয়সী রিচার্লিসনকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। সেই সঙ্গে ২৫ হাজার পাউন্ড জরিমানাও করা হয়েছে তাকে। মঙ্গলবার এক বিবৃতিতে এই শাস্তির বিষয়টি জানায় এফএ। এর ফলে এভারটন ছেড়ে টটেনহ্যাম হটস্পারে যোগ দেওয়া এই ফুটবলার খেলতে পারবেন না নতুন মৌসুমের প্রথম ম্যাচে।

গত মে মাসে গুডিসন পার্কে চেলসির বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে রিচার্লিসনের একমাত্র গোলেই জিতেছিল অবনমনের শঙ্কায় থাকা এভারটন। ওই ম্যাচের ৪৬তম মিনিটে গোলের পর মাঠে পড়ে থাকা ফ্লেয়ার গ্যালারির দিকে ছুড়ে মেরে বিতর্কের জন্ম দেন ব্রাজিলিয়ান তারকা।

এফএ জানিয়েছে, রিচার্লিসন তার দোষ স্বীকার করেছেন, ওই ঘটনার জন্য অনুতপ্ত তিনি। তাই এক ম্যাচের নিষেধাজ্ঞাতেই বেঁচে গেছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার।


অন্যান্য সংবাদ