সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

পিএসজির নতুন কোচ গালটিয়ার

রিপোর্টারের নাম : / ২৫ জন দেখেছেন
আপডেট : July 5, 2022

ক্রিস্টোফ গালটিয়ারকে কোচ হিসেবে দুই বছরের জন্য নিয়োগ দিয়েছে ফরাসি চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ক্লাবের একটি সুত্র গতকাল বিষয়টি নিশ্চিত করেছে।

গত মৌসুমে লিগ ওয়ান প্রতিপক্ষ নিসের দায়িত্ব পালন করা গালটিয়ার আর্জেন্টাইন কোচ মরিসিও পচেত্তিনোর কাছ থেকে নতুন দায়িত্ব গ্রহন করবেন। ৫৫ বছর বয়সি গালটিয়ারকে সোমবার ক্লাব কর্যালয়ে আসতে দেখা যায়। পার্ক দেস প্রিন্সেসে পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাকে জনসমক্ষে উপস্থাপন করার কথা রয়েছে।

পচেত্তিনো ও তার ব্যকরুম স্টাফদের সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই কয়েক গত সপ্তাহ ধরে নতুন কোচ নিয়োগ নিয়ে তৎপর হতে দেখা গেছে পিএসজিকে। গতকাল প্রাক মৌসুম অনুশীলনের জন্য পিএসজি খেলোয়াড়দের রিপোর্ট করার কথা ছিল। তবে ওই নির্দেশনার বাইরে ছিলেন আন্তর্জাতিক দায়িত্বে থাকা খেলোয়াড়রা।

ফরাসি ক্লাব ফুটবলে গত এক দশক ধরে প্রধান কোচ হিসেবে খ্যাতি লাভ করা গালটিয়ার গত মাসে নিস ছেড়ে গেছেন। সেন্ট এতিয়েনের হয়ে দারুন সফলতার সঙ্গে আট বছর কাটিয়েছেন এই কোচ। এই সময় ২০১৩ সালের লিগ কাপের শিরোপা জয় করেন তিনি। পরে লিলিতে কাটিয়েছেন চার বছর। ২০২১ সালে ক্লাবটিকে পাইয়ে দিয়েছেন লিগ ওয়ানের শিরোপা।


অন্যান্য সংবাদ