রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ম্যাচ চলাকালে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে

ক্রীড়া প্রতিবেদক / ৮৭ জন দেখেছেন
আপডেট : July 31, 2021

ক্রিকেট সমাজের অভিজাত প্রতিনিধি অস্ট্রেলিয়া। বাংলাদেশ সিরিজের প্রসঙ্গ আসলেই বেঁকে বসে অজিরা। বাণিজ্যিক স্বার্থ বড় করে দেখে তারা। টাইগারদের যেমন ঘরের মাঠে আমন্ত্রণ জানাতে চায় না, তেমনি অজিরা সহসা আসতেও চায় না এ দেশে। নিরাপত্তা ইস্যুতে টালবাহানা তাদের নিত্য সঙ্গী। এবার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এসেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মাথায় শর্তের বোঝা চাপিয়ে দিয়েছে তারা।

অজিদের সব শর্তই মেনে নিয়েছে বিসিবি। স্বাস্থ্যগত নিরাপত্তার সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিজেদের সর্বোচ্চ নিঙড়ে দিয়েছে টাইগার বোর্ড। ক্রিকেট অস্ট্রেলিয়ার দেওয়া দাবি মানতে গিয়ে বাড়তি অর্থ খরচ হচ্ছে বিসিবির। একাধিক কারণে আলোচনায় অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফর। এমন কী পাঁচ ম্যাচের এই সিরিজ চলাকালীন অস্ট্রেলিয়া দল মাঠে প্রবেশ করলে স্টেডিয়াম এলাকায় জনসাধারণ চলাচলও থাকবে নিয়ন্ত্রণের মধ্যে।

নিরাপত্তা ইস্যুতে মিরপুর বিভাগের উপ পুলিশ কমিশনার আ স ম মাহাতাব উদ্দিন বলেন, আমরা শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের চেয়েও বেশি গুরুত্ব দিচ্ছি ক্রিকেট অস্ট্রেলিয়াকে। যেহেতু এর আগে নিরাপত্তা ইস্যুতে তারা বাংলাদেশের বিপক্ষে সিরিজ বাতিল করেছে। এখন হোটেল ইন্টারকন্টিনেন্টালে আছে অস্ট্রেলিয়ান দল। সেখান থেকে মাঠে আসাযাওয়ায় পথে থাকবে জিরো ট্রাফিক।

সঙ্গে যোগ করেন তিনি,  পোশাক, সাদা পোশাকে, এবং বিশেষ বাহিনী নিয়োজিত থাকবে। সর্বমোট তিন স্তরে নিরাপত্তা থাকবে। পুরো এলাকায় জনসাধারণ চলাচল নিয়ন্ত্রিত হবে। সব মিলিয়ে যে কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় আমরা সর্বদা প্রস্তুত।

২০১৫ সালে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল অজিদের। নিরাপত্তা শঙ্কায় শেষ মুহূর্তে তা স্থগিত করে তারা। বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সে সময়ে নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেওয়ার পরও সিদ্ধান্ত বদলায়নি অস্ট্রেলিয়া। এমন কী ২০১৬ সালে বাংলাদেশে অনুষ্ঠেয় যুব বিশ্বকাপ খেলতে তাদের যুব দল পাঠায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। সবই ছিল নিরাপত্তার অজুহাতে।

 


অন্যান্য সংবাদ