শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

৬ গোলের ম্যাচে চ্যাম্পিয়ন ম্যানসিটির মান রক্ষা

রিপোর্টারের নাম : / ২৬ জন দেখেছেন
আপডেট : August 22, 2022

ম্যাচের শুরুতেই গোলের দেখা পায় প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। এরপরই পথ হারায় পেপ গার্দিওলার দল। একে একে তিন গোল খেয়ে হারের শঙ্কায় পড়ে গেল আসরের চ্যাম্পিয়নরা, এতে জয়ের স্বপ্ন বুনছে নিউক্যাসেল। দুইবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত হার এড়ায় সিটি। ৩-৩ গোলে ড্র দিয়ে পয়েন্ট ভাগাভাগি করে উভয় দল।

রোববার (২১ আগস্ট) রাতে জেমস পার্কে নিউক্যাসেলের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে ম্যানচেস্টার সিটি। এবারের লিগে প্রথম পয়েন্ট হারাল চ্যাম্পিয়নরা। নিজেদের প্রথম দুই ম্যাচে ওয়েস্ট হামকে ২-০ এবং বোর্নমাউথকে ৪-০ গোলে হারায় চ্যাম্পিয়নরা।

ম্যাচ শুরুর মাত্র পাঁচ মিনিটেই গোল করে এগিয়ে যায় সিটি। বের্নাদো সিলভার বাঁকানো ক্রস বক্সের ভেতরে বাম পায়ের নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন ইলকাই গুনদোগান। ২৮ মিনিটে সমতায় ফেরে নিউক্যাসেল ইউনাইটেড। ম্যাচে ফিরে সিটির উপর চড়াও হয়ে খেলে স্বাগতিকরা।

ম্যাচের ৩৯ মিনিট লিড নেয় নিউক্যাসেল। গোলটি করেন কালম উইলসন। ৫৪ মিনিটে ব্যবধান ৩-১ করে নিউক্যাসল। ফ্রি কিকে দারুণ এক গোল করেন কাইরন ট্রিপিয়ার। এতেই জয়ের স্বপ্ন বুনতে থাকে স্বাগতিক দল। তবে নাটকীয়তা তখনো বাকি।

ম্যাচে ফিরতে মরিয়া ম্যানসিটি আক্রমণের পসরা সাজায়। ৬০ মিনিটে আর্লিং হালান্ড গোল করে সিটির আশা জোরালো করে। চার মিনিট বাদেই সিলভার সমতায় ফেরে সিটি। শেষ পর্যন্ত ৩-৩ গোলের ড্র’তে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল।


অন্যান্য সংবাদ