রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

৫৬ বছর পর ইংল্যান্ডের ইউরো জয়

রিপোর্টারের নাম : / ১৯ জন দেখেছেন
আপডেট : August 1, 2022

অবশেষে ফুটবলের বৈশ্বিক আসরে ইংল্যান্ডের শিরোপা খরা কেটেছে। আর সেটা এসেছে ইংল্যান্ডের নারী দলের মাধ্যমে। রোববার ওয়েম্বলিতে শক্তিশালী জার্মানীকে ২-১ গোলে পরাজিত করে মেয়েদের ইউরো ২০২২ চ্যাম্পিয়নশীপের শিরোপা ঘরে তুলেছে ইংল্যান্ড। এই প্রথমবারের মত ইংল্যান্ডের নারী দল বড় কোন আসরে শিরোপা জয়ের কৃতিত্ব দেখালো।
ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপের ইতিহাসে কাল ওয়েম্বলিতে রেকর্ড ৮৭,১৯২ জন দর্শক মাঠে উপস্থিত ছিল। নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে ড্র থাকার পর ক্লোয়ে কেলির অতিরিক্ত সময়ের গোলে ইংল্যান্ডের জয় নিশ্চিত হয়। আর এর মাধ্যমে বিশ্বকাপ কিংবা ইউরো শিরোপার জন্য ইংল্যান্ডের ৫৬ বছরের অপেক্ষার অবসান হলো। ১৯৬৬ সালে বিশ্বকাপে একমাত্র শিরোপা জিতেছিল ইংল্যান্ড।
প্রথমার্ধ গোলশুণ্য থাকার পর ৬২ মিনিটে জার্মান গোলরক্ষক মারলে ফ্রোহমসের মাথার উপর দিয়ে বল জালে পাঠিয়ে ইংল্যান্ডকে এগিয়ে দেন এলা টুন। কিন্তু ইংল্যান্ডের এই গোল উৎসব বেশীক্ষন স্থায়ী হয়নি। ১১ মিনিটের মধ্যে লিনা ম্যাগুল জার্মানদের সমতায় ফেরান। কিন্তু তারপরও উচ্ছসিত ইংল্যান্ডের দাপট থেমে যায়নি। ১১০ মিনিটে জার্মানী কর্ণার ক্লিয়ার করতে ব্যর্থ হলে সেই সুযোগে লিগামেন্ট ইনজুরি কাটিয়ে ইউরোতে ফেরা ম্যানচেস্টার সিটি উইঙ্গার কেলি ইংল্যান্ডকে জয়সূচক গোল উপহার দেন। এই গোলেই ইংল্যান্ড নারী দলের ইতিহাস রচিত হয়। ম্যাচের ঠিক আগে অনুশীলনে দলীয় অধিনায়ক ও দলের শীর্ষ গোলদাতা আলেক্সান্দ্রা পপ পেশীর ইনজুরিতে পড়লে দূর্ভাগ্যের শিকার হয় জার্মানরা।
বছরখানেক আগে পুরুষদের ইউরো ২০২০’র ফাইনালে ইতালির কাছে পেনাল্টিতে পরাজিত হয়ে ইংল্যান্ডের শিরোপা পাওয়া হয়নি। কিন্তু এবার আর নারীরা হতাশ করেনি।


অন্যান্য সংবাদ