সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

৪-২ এ মোহামেডানকে হারিয়েছে আবাহনী

রিপোর্টারের নাম : / ২৫ জন দেখেছেন
আপডেট : June 22, 2022

দেশের ঘরোয়া ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী-মোহামেডান। একটা সময় ছিল আবাহনী-মোহামেডানের খেলায় দেশজুড়ে উত্তাপ ছড়াতো। সময়ের সঙ্গে সঙ্গে উত্তাপ অনেকটা নিস্তেজ হয়ে পড়েছে। দীর্ঘদিন পর বুধবার (২২ জুন) আবারও দুই দলের মুখোমুখি লড়াইয়ের ঝাঁঝ টের পাওয়া গেল।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুই চিরপ্রতিদ্বন্দ্বী গোলের পসরা সাজায়। ছয় গোলের ম্যাচে ৪-২ এ মোহামেডানকে হারিয়েছে আবাহনী।

কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে হাইভোল্টেজ এই ম্যাচ শুরুর ১০ মিনিটের মধ্যে দুই গোলে এগিয়ে যায় আবাহনী। পাঁচ মিনিটে দানিয়েল কলিন্দ্রেসের সরাসরি কর্নার কিক লক্ষ্য খুঁজে পায়। বাঁ প্রান্ত থেকে তার ভাসানো বল দূরের পোস্ট দিয়ে অবিশ্বাস্যভাবে জালে ঢোকে। দুই মিনিট পর ব্রাজিলিয়ান দোরির গোলে আবাহনীর ব্যবধান দ্বিগুণ হয়।

১৮ মিনিটে নিজেদের প্রথম গোলের দেখা পায় মোহামেডান। সোলেমানে দিয়াবাতের গোলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় তারা। তবে ম্যাচের ৪৩ মিনিটে মোহাম্মদ ইমন মাহমুদ ব্যবধান ৩-১ করেন। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মোহামেডানের শাহরিয়ার ইমন ব্যবধান ঘোচান। এতে স্কোর দাঁড়ায় ৩-২ এ। কিন্তু শেষ মিনিটে দুই গোলের ব্যবধান এনে দেন দোরি। দলের চতুর্থ ও নিজের দ্বিতীয় গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

শেষ ৯ মিনিট আবাহনী একজন কম নিয়ে খেললেও মোহামেডান সুযোগ নিতে পারেনি। মোহাম্মদ রেজাউল করিম রেজা লাল কার্ড দেখেন। মোহামেডান যোগ করা সময়ে তৃতীয় গোল করেছিল, কিন্তু অফসাইডে বাতিল হয়।

১৬ ম্যাচে দশম জয়ে শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের (৪১) সঙ্গে পয়েন্ট ব্যবধান ছয়ে কমালো আবাহনী। ৩৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে তারা। সমান খেলে ২২ পয়েন্ট নিয়ে ছয়ে মোহামেডান।


অন্যান্য সংবাদ