রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

২ হাজার কোটির নেইমারকে নিয়ে যে পরিকল্পনা করছে পিএসজি

রিপোর্টারের নাম : / ৩৩ জন দেখেছেন
আপডেট : May 25, 2022

ফুটবল ইতিহাসে সর্বোচ্চ ট্রান্সফার ফি দিয়ে নেইমারকে বার্সেলোনা থেকে পিএসজিতে এনেছিলেন ক্লাবটির প্রেসিডেন্ট নাসের আল-খেলাইফি। পাঁচ বছর আগে ট্রান্সফার ফি’র বিশ্বরেকর্ড গড়ার পর খেলাইফি বলেছিলেন ‘বিশ্বের সেরা খেলোয়াড় এখন আমাদের ক্লাবে, ফ্রান্সে।’

এরপর অনেকগুলো মৌসুম কেটে গেল। এখন আর নেইমারকে বিশ্বের সেরা খেলোয়াড়ের তকমা দিতে চান না পিএসজি প্রেসিডেন্ট। এই বিশেষণ হয়ত এখন কিলিয়ান এমবাপ্পে জন্য বরাদ্দ রাখবেন তিনি।

অনেক নাটকীয়তা পর এমবাপ্পকে দলে রেখে দিয়েছে পিএসজি। তবে এর জন্য চড়া দাম দিতে হচ্ছে খেলাইফিকে। এই কারণে নেইমারকে এখন আর দলে রাখার উপযুক্তও মনে করছে না তারা।

ফরাসি সংবাদমাধ্যম লে’কিপ জানিয়েছে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে নিয়ে পিএসজির নতুন সিদ্ধান্ত। ‘ভালো প্রস্তাব’ পেলেই নেইমারকে ছেড়ে দিতে প্রস্তুত তারা।

২০১৭ সালে ২২২ মিলিয়ন ইউরো বা বাংলাদেশি মুদ্রায় দুই হাজার ৩৫ কোটি ৭৪ লাখ টাকা ব্যয়ে নেইমারকে বার্সেলোনা থেকে প্যারিসে নিয়ে এসেছিল পিএসজি। তবে বিশ্বরেকর্ড এই দলবদলে দলটির কতটা উপকার হয়েছে, সে প্রশ্ন তোলাই যায়।

কারণ ঘরোয়া লিগ শিরোপা নেইমার আসার আগেও নিয়মিত ঘরে তুলেছে পিএসজি, তার আসার পরও সেটা অব্যাহত থেকেছে। কিন্তু পরম আরাধ্য চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা যে এখনো ছুঁয়ে দেখা হয়নি ক্লাবটির। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুট প্যারিসে নিয়ে আসতে এখনো কোনো ভূমিকা রাখতে পারেননি ব্রাজিলিয়ান সুপারস্টার।

যদিও এখনই পিএসজি ছাড়তে চান না নেইমার। ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ রয়েছে আরও তিন বছর। তবে পিএসজি তাকে সঠিক ট্রান্সফার ফি পেলে ছেড়ে দিতে দু’বার ভাববে না বলেই জানাচ্ছে ফরাসি সংবাদমাধ্যম। পিএসজির হয়ে এখন পর্যন্ত ১৪৪ ম্যাচে ১০০ গোল করেছেন নেইমার।


অন্যান্য সংবাদ