রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

২০২৬ ফুটবল বিশ্বকাপে এশিয়া থেকে সুযোগ পাবে আটটি দেশ

রিপোর্টারের নাম : / ৩১ জন দেখেছেন
আপডেট : August 2, 2022

কাতার বিশ্বকাপ মাঠে গড়াতে বাকি আছে আর ১১০ দিন। এবারই শেষবারের মতো ৩২ দল অংশ নিচ্ছে ফুটবলের সর্বোচ্চ এ আসরে। যেখানে এশিয়ার দেশের সংখ্যা ৬টি। স্বাগতিক কাতার ছাড়াও রয়েছে দক্ষিণ কোরিয়া, জাপান, সৌদি আরব, অস্ট্রেলিয়া ও ইরান। আগামী আসর যেটি যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাতে অনুষ্ঠিত হবে সেখানে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮টি দেশ। যেখানে এশিয়া থেকে সর্বোচ্চ ৮টি দেশ খেলার সুযোগ পাবে বলে নিশ্চিত করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। প্লে-অফে জিততে পারলে আরও একটি দেশের সামনে বিশ্বকাপে খেলার সুযোগ থাকছে। অর্থাৎ তখন এশিয়ার দেশের সংখ্যা দাঁড়াবে ৯টিতে।

সম্প্রতি এএফসি-র পক্ষ থেকে যোগ্যতা অর্জনের ফরম্যাট তৈরি করা হয়েছে। এএফসি-র অধীনে মোট ৪৭টি দেশ রয়েছে। যেখানে ক্রমতালিকায় ২৬ থেকে ৪৭ নম্বরে থাকা দেশগুলি একে অপরের বিরুদ্ধে খেলবে, যা হবে যোগ্যতা অর্জনের প্রথম রাউন্ড। সেখান থেকে ১১টি দল যোগ দেবে ক্রমতালিকায় থাকায় প্রথম ২৫ জনের সঙ্গে। মোট ৩৬টি দেশকে ন’টি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপে থাকবে চারটি করে দেশ।

প্রতিটি গ্রুপ থেকে প্রথম দু’টি দেশ যাবে যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে। ১৮টি দেশকে তিনটি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপে থাকবে ছ’টি দেশ। একে অপরের বিরুদ্ধে রাউন্ড রবিন ফরম্যাটে খেলবে তারা। প্রতিটি গ্রুপের শীর্ষে থাকা দু’টি দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। অর্থাৎ মোট ছ’টি দেশের বিশ্বকাপে যোগ্যতা অর্জন হয়ে যাচ্ছে।

বাকি থাকছে দু’টি জায়গা। এ ক্ষেত্রে, আগের রাউন্ডে তিনটি গ্রুপের তৃতীয় এবং চতুর্থ স্থানাধিকারী দলগুলি প্লে-অফ খেলবে। সেখানে ছ’টি দেশকে নিয়ে দু’টি গ্রুপ তৈরি হবে। গ্রুপের বিজয়ী দুই দেশ সরাসরি বিশ্বকাপে যাবে। গ্রুপের দু’টি রানার্স-আপ দেশ একে অপরের বিরুদ্ধে প্লে-অফ খেলবে। যে জিতবে, তারা অন্য কোনও মহাদেশের একটি দলের বিরুদ্ধে প্লে-অফ খেলবে। জয়ী দল বিশ্বকাপে যাবে।


অন্যান্য সংবাদ