শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

১ নভেম্বর থেকে দেওয়া হবে স্কুল শিক্ষার্থীদের টিকা

নিজস্ব প্রতিবেদক / ৯০ জন দেখেছেন
আপডেট : October 28, 2021

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের আগামী ১ নভেম্বর (সোমবার) থেকে করোনার টিকা দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। প্রথমে ঢাকার শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। এজন্য ১২টি কেন্দ্র ঠিক করা হয়েছে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, প্রত্যেক জেলায় স্কুল শিক্ষার্থীদের টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে। সারাদেশে ২১টি কেন্দ্র চিহ্নিত করা হয়েছে, কেন্দ্র আরও বাড়ানো হবে। প্রতিদিন ৪০ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে। স্কুল শিক্ষার্থীদের টিকা দেওয়ার সময় অন্যান্য টিকাদান কার্যক্রমও চলমান থাকবে বলে জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা হাতে যা আছে তা দেওয়া হবে, যথেষ্ট টিকা আছে। স্কুলের শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হবে। টিকা দিতে ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয় তালিকা করছে বলেও জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এসব তালিকা আইসিটি মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। তারা সুরক্ষা নিবন্ধন অ্যাপে সেই তালিকা আপলোড করেছে।

বর্তমানে দুই কোটি ডোজ করোনার টিকা সরকারের হাতে রয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জানান, নভেম্বরে আরও ৪৫ লাখ টিকা আসবে।


অন্যান্য সংবাদ