সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

১০ ইনিংসে ৫ শূন্যে বারবার ব্যর্থ মুমিনুল

রিপোর্টারের নাম : / ৩৬ জন দেখেছেন
আপডেট : June 19, 2022

বেশ কিছুদিন ধরেই ফর্মহীনতায় ভুগছেন মুমিনুল হক। নেতৃত্বে চাপ মুক্ত হলেও রানে ফিরতে ব্যর্থ বাংলাদেশ দলের সদ্য সাবেক এ কাপ্তান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচেও রানের দেখা পাননি তিনি। অ্যান্টিগায় দুই টেস্ট সিরিজের প্রথম ইনিংসে ডাক মারার পরের দ্বিতীয় ইনিংসে করেন সব মিলিয়ে ৪ রান। একই সঙ্গে টানা ৯ ইনিংসে দশের উপরে যেতেই পারেননি এ বাঁহাতি ব্যাটার।

এদিকে প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে প্রথম ইনিংসে শূন্য হাতে ফেরেন মুমিনুল। দ্বিতীয় ইনিংসে করেছিলেন মাত্র ৪ রান। এ নিয়ে গত চার ইনিংসে মুমিনুলের রান সংখ্যা, ০, ৪ ০, ৪। এর আগে ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে ঢাকা টেস্টেও শূন্যতে ফিরেছিলেন মুমিনুল।

মুমিনুলের এমন পারফর্ম বাংলাদেশের সমর্থকদের প্রতিমুহুর্তে ভাবায়। কারণ, এ বাঁহাতি ব্যাটসম্যান ক্যারিয়ারের শুরুতে অসাধারণ সব ইনিংস খেলে মাত্র ২৪ টেস্টে করেছিলেন ৪ সেঞ্চুরি আর ১২ ফিফটি। টেস্ট ইতিহাসের প্রথম ২৪ ইনিংসে ৫০+ রান করার দিক থেকে ডন ব্রাডম্যানের পাশে নাম লেখান তিনি। টেস্ট ক্রিকেটে মুমিনুলকে একজন স্বীকৃত ব্যাটার হিসেবে বিবেচনা করা হয়।

আর তিনিই এখন সর্বশেষ ১৮ ইনিংসে মাত্র দুটি ফিফটির দেখা পেয়েছেন। প্রস্তুতি ম্যাচসহ সবশেষ ১০ ইনিংসে পাঁচবারই সাজঘরে ফেরেন শূন্য রানে। বাকি ৭ ইনিংসে এ সাবেক কাপ্তানের সংগ্রহ ৩৭, ২, ৬, ৫, ২, ৯, ৪।


অন্যান্য সংবাদ