রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

হাসপাতালে ছাত্রদল নেতাকর্মীদের খোঁজ নিলেন জোনায়েদ সাকি

রিপোর্টারের নাম : / ৩৯ জন দেখেছেন
আপডেট : May 29, 2022
হাসপাতালে ছাত্রদল নেতাকর্মীদের খোঁজ নিলেন জোনায়েদ সাকি

রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রদল নেতাকর্মীদের দেখতে গেলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। এসময় নেতাকর্মীদের খোঁজ-খবর নেন।

রোববার (২৯ মে) বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সংঘর্ষে আহত ছাত্রদল নেতাকর্মীদের দেখতে হাসপাতালে যান তিনি।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

জোনায়েদ সাকি বলেন, জবাবদিহিবিহীন রাষ্ট্রক্ষমতার বলেই সরকারি ছাত্র সংগঠন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নিপীড়নের কারাগারে পরিণত করেছে। একটা জবাবদিহিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করতে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।

এসময় তার সঙ্গে ছিলেন ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান রিচার্ড, সহ-সভাপতি সাদিক রেজা, সাধারণ সম্পাদক সৈকত আরিফ, সহ-সাধারণ সম্পাদক ফাতেমা রহমান বিথী প্রমুখ।


অন্যান্য সংবাদ