সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

হারের লজ্জা নিয়ে দেশে ফিরলেন মুশফিক-মাহমুদউল্লাহরা

রিপোর্টারের নাম : / ১৬ জন দেখেছেন
আপডেট : August 12, 2022

তিন ম্যাচের টি-টোয়েন্টি ও সমান ম্যাচের ওয়ানডে সিরিজ খুইয়ে জিম্বাবুয়ে থেকে দেশে ফিরেছেন মুশফিক-মাহমুদউল্লাহরা। তবে দলের সঙ্গে আসেননি ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তিনি রয়ে গেছেন দুবাইয়ে। সফরে টি-টোয়েন্টি ও ওয়ানডেতে ২-১ ব্যবধানে সিরিজ হারের লজ্জা পেতে হয়েছে টাইগারদের।

শুক্রবার (১২ আগস্ট) বিকেল সোয়া ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে করে দেশে আসে টাইগাররা।

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ হারের ক্ষত থাকলেও ৪০০তম ওয়ানডে জয়ের সুখস্মৃতি সঙ্গে করে নিয়ে এসেছেন টাইগাররা।

দলের সঙ্গে আসেননি তামিম ইকবাল আর নাঈম শেখ। ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক জিম্বাবুয়ে থেকে গেছেন দুবাইয়ে আর টপ অর্ডার ব্যাটসম্যান নাঈম শেখ উইন্ডিজ উড়ে গেছেন বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলতে।

নতুন অধিনায়ক নুরুল হাসান সোহানের নেতৃত্বে টি-টোয়েন্টিতে হার দিয়ে শুরু হলেও দ্বিতীয়টিতে জয় তুলে সিরিজে সমতা আনে টাইগাররা। তবে তৃতীয় ম্যাচ হেরে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ হারের স্বাদ পেতে হয় তাদের।

নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডেতে সিরিজ জয়ের স্বপ্নে বিভোর থাকলেও মুদ্রার উলটো পিঠ দেখেছে সফরকারীরা। টানা দুই ম্যাচ হেরে ৯ বছর পর সিরিজ হারে। শেষ ম্যাচে জিতে কোনোমতে ধবলধোলাই এড়ায় তারা।

এই সিরিজে বাংলাদেশ শিবিরে হানা দেয় ইনজুরি। যার ফলে লিটন দাস ও নুরুল হাসান সোহানের মতো খেলোয়াড়রা এশিয়া কাপ থেকে বাদ পড়ে যান। মুশফিকুর রহীম, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামকে ইনজুরির কারণে দলের বাইরে থাকতে বাধ্য করেছে।


অন্যান্য সংবাদ