রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

হারের পেছনে ব্যাটসম্যানদের ব্যর্থতা: সাকিব

রিপোর্টারের নাম : / ২১ জন দেখেছেন
আপডেট : June 20, 2022

দুই ইনিংসেই টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশ দল বড় ব্যবধানে হেরেছে বলে মনে করেন অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাটিংয়ে উন্নতি না হলে টেস্টে সাফল্য পাওয়া কঠিন বলেও জানান অধিনায়ক। অ্যান্টিগায় প্রথম টেস্টে পরাজয়ের পর, সাংবাদিকদের সাথে এসব কথা বলেন সাকিব।

অ্যান্টিগা টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের দুঃস্বপ্ন ছিলো ব্যাটিং লাইন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশ দলের ৬ ক্রিকেটার আউট হয়েছে শূন্য রানে। এই তালিকায় টপ অর্ডারের ব্যাটসম্যানরাই বেশি। দ্বিতীয় ইনিংসে শূন্য রান থেকে বের হতে পারলেও, ব্যর্থতার বৃত্তেই আবদ্ধ ছিলো সফরকারী দল। ব্যাটিং ব্যর্থতার চড়া মাশুল দিতে হয়েছে অ্যান্টিগা টেস্টে হেরে। চতুর্থ দিনে খেলা মাঠে গড়ালেও, ম্যাচ শেষ হয়ে মাত্র ৩০ মিনিটের মধ্যে। তাতে ক্যারিবিয়দের বিপক্ষে বাংলাদেশের কপালে জুটে ৭ উইকেটের বড় পরাজয়।

বরাবরের মতো বিদেশের মাটিতে ব্যাটসম্যানরা হতাশ করলেও, এই টেস্টে বাংলাদেশকে কিছুটা হলেও তৃপ্তি দিয়েছেন বোলাররা। প্রথম ইনিংসে স্বাগতিকদের অলআউট করার পর, দ্বিতীয় ইনিংসে স্বল্প টার্গেটে বোলাররা নিয়েছেন প্রতিপক্ষের ৩ উইকেট। বোলারদের পারফরম্যান্সে খুশী বাংলাদেশ অধিনায়ক।

প্রথম ম্যাচের ব্যর্থতা ভুলে সিরিজের দ্বিতীয় টেস্টে নতুন উদ্যোমে শুরু করতে চায় টিম বাংলাদেশ। সেন্ট লুসিয়ায় দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ শুরু হবে ২৪শে জুন থেকে।


অন্যান্য সংবাদ