মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

হরতালে সাড়া নেই, যানচলাচল স্বাভাবিক

রিপোর্টারের নাম : / ২০ জন দেখেছেন
আপডেট : August 25, 2022

নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুৎ এবং গণপরিবহনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতাল অর্ধদিবস চলছে ঢিলেঢালাভাবে। বৃহস্পতিবার (২৫শে আগস্ট) সকাল ৬টা থেকে সারাদেশে (৬টা-১২টা) হরতাল শুরু হয়। তবে হরতালের মধ্যেও স্বাভাবিক রয়েছে যান চলাচল। রাজধানীর কোথাও কোথাও মিছিল করেছে বাম জোটের নেতাকর্মীরা।

তবে হরতালেও মাঝেও অন্যান্য দিনের মতো ব্যবসায়ীরা দোকানপাট খুলেছেন। সকাল থেকে সড়কে অন্য দিনের মতোই গণপরিবহন, প্রাইভেট কার, মোটরসাইকেল ও রিকশা চলাচল করতে দেখা যায়।

এদিকে হরতালে যেকোনো ধরনের নাশকতা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা যায়।

এর আগে, মঙ্গলবার (১৬ই আগস্ট) দুপুরে শাহবাগ মোড়ে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বাম জোটের বিক্ষোভ মিছিলে বাধা দিলে সেখানে এক সমাবেশ থেকে আজকের হরতালের কর্মসূচি ঘোষণা করা হয়।


অন্যান্য সংবাদ