শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

স্প্যানিশ লিগ : পয়েন্ট খোয়াল বার্সেলোনা

রিপোর্টারের নাম : / ২৪ জন দেখেছেন
আপডেট : August 14, 2022

স্প্যানিশ লিগ ফুটবলের চলতি মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে পয়েন্ট খোয়াল বার্সেলোনা। রায়ো ভায়োকানোর বিপক্ষে গোল শূন্য ড্র করছে কাতালানরা। তুলনামূলক দুর্বল দলটির গোলরক্ষক স্তোল দিমিত্রিয়েভস্কি উপহার দিলেন দারুণ সব সেভ। আর এতেই নিজেদের ছন্দ হারাল চিরচেনা বার্সেলোনা।

রায়ো ভায়োকানোর বিপক্ষে ৬৮ শতাংশ বল দখলে রেখেছে, নিয়েছে ২১টি শট যার মধ্যে ৬টি ছিল লক্ষ্যে। তবে তাতেও কাঙ্খিত গোলের দেখা মেলেনি।

সব মিলিয়ে তিনবার বল জালে ঢোকে। কিন্তু অফসাইডের কারণে দুবার বার্সাকে ও একবার রায়োকে আক্ষেপে পুড়তে হয়। এমনকি ম্যাচের অধিকাংশ সময় রক্ষণ জমাট রাখতে হলেও রায়োর সামনে সুযোগ এসেছিল পূর্ণ তিন পয়েন্ট ছিনিয়ে নেওয়ার।

আর্থিক জটিলতায় চলমান গ্রীষ্মকালীন দলবদলে স্বাক্ষর করা ও চুক্তি নবায়ন করা খেলোয়াড়দের নিবন্ধন করানো নিয়ে বিপাকে ছিল বার্সা। একদিন আগেও নিশ্চিত ছিল না তাদের মাঠে নামা। তবে স্টুডিওর ২৪.৫ শতাংশ বিক্রি করে ১০০ মিলিয়ন ইউরো আয়ের মাধ্যমে জুলস কুন্দে বাদে বাকিদের নিবন্ধন করাতে সমর্থ হয় তারা।

শেষ মুহূর্তে যে ছয় জনের নিবন্ধন সম্পন্ন হয়েছে, তাদের চার জন জায়গা পান বার্সেলোনার প্রথমার্ধের একাদশে। তারা হলেন ওসমান দেম্বেলে, রবার্ত লেভানদোফস্কি, রাফিনহা ও আন্দ্রেয়াস ক্রিস্তিয়ানসেন। বাকি দু’জন অর্থাৎ সার্জি রবার্তো ও ফ্রাঙ্ক কেসিয়ে দ্বিতীয়ার্ধে মাঠে নামেন।

ম্যাচের ১২ মিনিটেই বল জালে পাঠিয়েছিল বার্সেলোনা। দেম্বেলের থ্রু বল ধরে গোলরক্ষক দিমিত্রিয়েভস্কির ওপর দিয়ে চিপ করে করেন পোলিশ স্ট্রাইকার লেভানদোফস্কি। কিন্তু তিনি অফসাইডে থাকার কারণে গোলটি বাতিল হয়ে যায়।

আক্রমণের ঝড় সামলাতে ব্যস্ত থাকা রায়ো প্রথমার্ধের শেষদিকে এগিয়ে যেতে পারত। সতীর্থের উঁচু করে বাড়ানো বল নিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন আলভারো গার্সিয়া। আরাউহোকে এড়িয়ে তার নেওয়া শট ফিরিয়ে বার্সার জাল অক্ষত রাখেন গোলরক্ষক টের স্টেগেন।

নির্ধারিত সময়ের শেষদিকে কেসিয়ে নিশানা ভেদ করলেও অফসাইডের বাঁশি বাজে। এরপর রাদামেল ফ্যালকাওয়ের মুখে কনুই দিয়ে আঘাত করায় রেফারি দ্বিতীয় হলুদ কার্ড দেখান বুসকেতসকে। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ফ্যালকাও টের স্টেগেনকে ফাঁকি দিলেও অফসাইডের কারণে বিবেচিত হয়নি গোলটি।


অন্যান্য সংবাদ