সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

স্ত্রীকে নিয়ে হজে যাবেন আদিল রশিদ

রিপোর্টারের নাম : / ২২ জন দেখেছেন
আপডেট : June 24, 2022

ভারতের বিপক্ষে জুলাইয়ে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড। সেখানে পাওয়া যাবে না দলের অভিজ্ঞ স্পিনার আদিল রশিদকে।

বৃহস্পতিবার (২৩ জুন) স্পোর্টস ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো এমন তথ্য জানিয়েছে।

প্রতিবেদনের সুত্রে জানা যায়, হজ করার জন্য ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) এবং নিজের কাউন্টি দল ইয়র্কশায়ারের অনুমতি পেয়েছেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে শনিবার (২৫ জুন) হজের উদ্দেশ্যে উড়াল দেবেন আদিল রশিদ।

হজ পালনের ব্যাপারে ক্রিকইনফোকে রশিদ বলেন, কয়েকবছর ধরেই আমি হজে যাওয়ার জন্য অপেক্ষায় ছিলাম। কিন্তু সময় বের করতে পারিনি। মন স্থির করে ফেললাম আর সিদ্ধান্ত নিলাম যা করার আমাকেই করতে হবে। আমি হজ করতে চাই।

রশিদ আরও বলেন, এ বিষয়ে আমি ইসিবি ও ইয়র্কশায়ারের সঙ্গে কথা বলেছি। তারা বিষয়টি বুঝেছে এবং উৎসাহ দিয়েছে। আমি ও আমার স্ত্রী কয়েক সপ্তাহের জন্য যাব। একজন মুসলিম হিসেবে এটি হবে আমার জন্য অনেক বড় মুহূর্ত।

এদিকে হজ শেষ করে জুলাইয়ের মাঝামাঝিতে তার দেশে ফেরার কথা। ১৯ জুলাই থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলবে ইংল্যান্ড। সেখানে থাকতে পারেন এ তারকা স্পিনার।


অন্যান্য সংবাদ