রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

স্টিকার লাগল ‘ডিজেল চালিত’ বাসে

নিজস্ব প্রতিবেদক / ৭৫ জন দেখেছেন
আপডেট : November 10, 2021

সরকার নির্ধারিত নতুন বাস ভাড়া শুধুমাত্র ডিজেলচালিত বাসের ক্ষেত্রে প্রযোজ্য। তাই যাত্রী হয়রানিরোধে গাবতলী থেকে ডেমরা রুটে চলাচলকারী অছিম পরিবহনের বাসে ‘ডিজেল চালিত’ স্টিকার লাগানো হয়েছে।

বাসে ভাড়া বাড়ানোর পর থেকে অভিযোগ উঠেছে, এই সুযোগে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করছে সিএনজিচালিত বাসগুলোও। একইসঙ্গে কোন বাসগুলো সিএনজিচালিত সেগুলোতে স্টিকার লাগিয়ে দেওয়ার দাবি করেছেন সাধারণ যাত্রীরা। এরই প্রেক্ষিতে স্টিকার লাগল ডিজেল চালিত বাসে।

বুধবার (১০ নভেম্বর) বিকেলে মিরপুরে অছিম পরিবহনের বাসের সামনের গ্লাসে ‘ডিজেল চালিত’ লেখা স্টিকার দেখা যায়। এছাড়াও বসুন্ধরা থেকে মিরপুর পর্যন্ত যেতে পরিবহনটির বেশ কয়েকটি বাসেই এ লেখা সংবলিত স্টিকার দেখা যায়। তবে এ রুটে চলাচলকারী অন্য পরিবহনে এমন স্টিকার দেখা যায়নি।

এছাড়া এখন পর্যন্ত কোনো বাসে সিএনজিচালিত লেখা সংবলিত স্টিকার দেখা যায়নি।

অপরদিকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে রাজধানীতে নেমেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একাধিক ভ্রাম্যমাণ আদালতের টিম। কোনো বাসে অভিযোগের সত্যতা মিললেই করা হচ্ছে জরিমানা।


অন্যান্য সংবাদ