রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

সেমিফাইনালে কলম্বিয়ার কাছে হারলো আর্জেন্টিনা

রিপোর্টারের নাম : / ২১ জন দেখেছেন
আপডেট : July 26, 2022

কলম্বিয়ার সাথে হেরে কোপা আমেরিকা নারী ফুটবলের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে আর্জেন্টিনা। মঙ্গলবার (২৬শে জুলাই) ভোরে কলম্বিয়ার এস্তাদিও আলফনসো লোপেজে ১-০ গোলে পরাজিত হয় আর্জেন্টাইন মেয়েরা।

আর্জেন্টিনার সাথে কলম্বিয়া শুরু থেকেই দাপটের সঙ্গে খেলেছে। বলের দখলে আর্জেন্টিনা কিঞ্চিত এগিয়ে থাকলেও গোলে শট নেওয়ার দিক দিয়ে অনেকটা এগিয়ে ছিল স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে ম্যাচের একমাত্র গোলটি করেছেন কলম্বিয়ার লিন্দা লিজেথ। ৬৩ মিনিটে তার করা সেই গোলেই ফাইনালে টিকিট নিশ্চিত করেছে স্বাগতিকরা।

বুধবার (২৭শে জুলাই) বাংলাদেশ সময় ভোর ৬টায় ফাইনালে ওঠার মিশনে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে সাতবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। এই দুই দলের মধ্যে বিজয়ী দল ফাইনাল খেলবে কলম্বিয়ার বিপক্ষে।


অন্যান্য সংবাদ